• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের সাথে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির রাতারগুলে সভা করেন রনজিত সরকার, শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক নিষিদ্ধ আ.লীগ নিয়ে গণমাধ্যমকে সতর্ক করলেন তথ্য প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখে না সরকার নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন হাসিনার আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে: স্পিকার সিলেটে আলোর উৎসবে পটকার ত্রাস, ক্ষোভ-বিরক্তি হবিগঞ্জে গানের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার নির্দেশ হুইপ গউছের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে সাফ খেলতে পরিবারসহ ঢাকায় হামজা চৌধুরী নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দায়িত্বকে আমানত মনে করে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে -অ্যাডভোকেট জুবায়ের কুলাউড়ায় অভিযানের সময় বিজিবির ওপর হামলা, গুলি ছুড়ে প্রতিরোধ হিন্দুস্তান থেকে প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে: রিজভী

রাতারগুলে সভা করেন রনজিত সরকার, শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

72

শিক্ষা সফরের কথা বলে গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে একটি ইকো রিসোর্ট ভাড়া নেওয়া হয়েছিল। পরে সেখানে উপস্থিত হয়ে সভা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। ভাইরাল হওয়া সভার ভিডিওতে উপস্থিত এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে সভাস্থল শনাক্ত করেছে পুলিশ।

রাতারগুলে অবস্থিত ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সভাস্থল শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সভার ভিডিওতে উপস্থিত থাকা আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে মঙ্গলবার সকালে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা মিয়া সভার স্থান হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলের কথা জানান। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাঁকে নিয়ে রাতারগুলে যায়।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে রনজিত সরকার সেখানে উপস্থিত হয়ে ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।

এর আগে সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে ওই সভার বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। ভিডিওতে তাঁকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন।

ভিডিওটি প্রকাশের পর সভার স্থান নিয়ে নানা আলোচনা তৈরি হয়। সুনামগঞ্জ ও সিলেটের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে শুরুতে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয়েছিল।

এদিকে, রনজিত সরকারের বক্তব্যের জেরে সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় তাঁর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd