• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

‘শহীদদের রক্তে ভেজা এই জমিনে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই’

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

48

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রক্তাক্ত জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের রক্তে ভেজা এই সবুজ জমিনে আমরা সকল সামাজিক বৈষম্য দূর করে একটি মানবিক কল্যাণকর নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করে শহীদদের স্বপ্ন পূরণ করতে চাই। আমাদের নিরপরাধ  সন্তানদের যারা হত্যা করেছে, যাদের আহত করেছে, যাদের চোখ কেড়ে নিয়েছে, যাদের আয়নাঘরে  অমানবিক নির্যাতন করেছে, অবশ্যই তাদের বিচার চাই।

শুক্রবার সারা দেশব্যাপী জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠান কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

এডভোকেট জুবায়ের বলেন, আমাদের এই আন্দোলন ও সংগ্রামে সকল প্রতিকূলতা অতিক্রম করে জুলাই সনদ বাস্তবায়ন করতে আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। মহান আল্লাহর উপর পূর্ণ ভরসা করে জনগণকে সাথে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। এতে কোন ছাড় দেয়া হবে না।

জেলা শহরের দেওয়ান মঞ্জিলের জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর প্রকৌশলী মো. শাহেদ আলী। জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, আব্দুল কুদ্দুস নোমান, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল মুনতাজিম, জুড়ি উপজেলা আমীর আব্দুল হাই হেলাল, বড়লেখা উপজেলা আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক আমীর এমাদুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আমীর মো. মাসুক মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার সেক্রেটারি আব্দুল মুমিত প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফাসসিরে কোরআন মাওলানা শেখ আব্দুল হক।

সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, শহীদদের রক্ত বৃথা যায় না। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়নে একটি কল্যাণমূলক রাষ্ট্র  প্রতিষ্ঠা করতে আমরা নিরবচ্ছিন্ন আন্দোলন করেই যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd