• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

‘শাপলা’র কোনও বিকল্প অপশন নেই, বাধা দিলে লড়াই: নাসির উদ্দিন পাটোয়ারী

Reporter Name / ৩০৫ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

173

দলের প্রতীক হিসেবে ‘শাপলা’র বিকল্প কিছু নেই মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আমাদের ‘শাপলা’র কোনও বিকল্প অপশন নেই। কারণ, আমরা দেখেছি— আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনও বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো।

রবিবার (১৩ জুলাই) সকাল ১১টায় এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৫ সদস্যর প্রতিনিধি দল প্রধান নি র্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পাটোয়ারী।

ইসি পুনর্গঠনের বিষয়ে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে— স্ট্রেট ফরওয়ার্ড বলেছি। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইন পরিবর্তন করতে হবে। ঐকমত্য কমিশনের যে নতুন সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী, এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাদেরকে রাখা যেতে পারে।’

নৌকা প্রতীক বাতিলের দাবি জানিয়েছে এনসিপি

দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে। কিন্তু নৌকাকে এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। আইনগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দিতে হবে।’ কমিশন বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্যোগ নেবে বলে জানান তিনি।

এনসিপির এই নেতা বলেন, ‘সিইসির সঙ্গে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তা হলো— আমরা ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার একটি দরখাস্ত ইসিতে দাখিল করেছিলাম। সে বিষয়ে অগ্রগতি সম্পর্কে ইসির কাছে জানতে চেয়েছিলাম। কমিশন আমাদের সেটির অগ্রগতি জানিয়েছেন।’

সিইসির সঙ্গে প্রবাসীদের ভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জহিরুল ইসলাম মুসা বলেন, ‘প্রবাসীরা কীভাবে ভোট দেবেন, যে তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে সেটির অগ্রগতি কী, সে ব্যাপারে আমরা জানতে চেয়েছি এবং সেখানেও কমিশন আমাদের এ বিষয়গুলো আপডেট দিয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd