• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ফরহাদ পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’ সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

সংস্কার কাজ শুরু : সিলেট-ছাতক রেলপথে আবারো ছুটবে ট্রেন

Reporter Name / ৬৪০ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

379

দীর্ঘ বিরতির পর সিলেট-ছাতক রেলপথে আবারো ছুটবে ট্রেন। বহুদূর থেকে শোনা যাবে হুইসেল। স্টেশনে স্টেশনে ব্যস্ততা বাড়বে মানুষের পদচারণায়। যাত্রী ও পণ্য পরিবহনে ফিরবে প্রাণ। ইতিমধ্যেই শুরু হয়েছে রেললাইন সংস্কার কাজ। রীতিমতো চলছে কর্মযজ্ঞ। ফলে, এ অঞ্চলের বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য।

সরেজমিন রেলপথের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ও লামাকাজী ইউনিয়ন অংশে গিয়ে দেখা যায়, পুরোদমে চলছে সংস্কার কাজ। দ্রুত গতিতে অপসারণ করা হচ্ছে পুরনো রেললাইন ও স্লিপার। শ্রমিককরা জানান, ইতোমধ্যেই ছাতক থেকে খাজাঞ্চী ইউনিয়ন অংশ পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার পুরনো রেললাইন অপসারণ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছাতক বাজার স্টেশন পর্যন্ত ৩৪ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছিলো ১৯৫৪ সালে। তখন সিলেট বিভাগের মধ্যে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল সুনামগঞ্জের ছাতক। যে কারণে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পণ্য পরিবহনের জন্য সিলেট থেকে ছাতক পর্যন্ত রেলপথটি স্থাপন করা হয়।

গত করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চে এ রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এরমধ্যে ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ১২ কিলোমিটার রেলপথ। তখন কার্যত পরিত্যাক্ত হয়ে পড়ে এই পথ। পরে চলতি বছরের ২ জানুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সিলেট-ছাতক সেকশনের ক্ষতিগ্রস্ত মিটার গেজ সংস্কারের অনুমোদন করা হয়। এ রেলপথ সংস্কার কাজে মোট ব্যয় হবে ২১৭ কোটি ৩৪ লাখ ৪ হাজার ৩৬৯ টাকা। ১৮ মাসের মধ্যে যে সংস্কার কাজ শেষ হওয়ার কথা।

ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, ৩৪ কিলোমিটারের সিলেট-ছাতক রেলপথের ১৮ কিলোমিটার অংশের পুরনো রেললাইন ইতোমধ্যেই অপসারণ করা হয়েছে। আশা করছি, ১৮ মাসের মধ্যেই পুরো সংস্কার কাজটি সম্পন্ন করতে পারব।

এ বিষয়ে কথা হলে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, সিলেট-ছাতক রেলপথের সংস্কার কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলেই এ পথে আবারো যাত্রা করবে ট্রেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd