• সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ট্রাক-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত স্বামী সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্নয়কের বিরুদ্ধে অপপ্রচারে মামলা জৈন্তাপুরে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও সনদপত্র বিতরণ সম্পন্ন জনদুর্ভোগ তৈরি ও গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায় না- ড. হামিদুর রহমান আযাদ বৃষ্টির সঙ্গে বাড়বে গরম, জানাল আবহাওয়া অফিস নাজমুলের সেঞ্চুরি মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ‘অম্ল-মধুর’ দিন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭

সদস্যেকে অশ্রাব্য ভাষায় গালি দিলেন এনসিপি নেতা ফয়সল

Reporter Name / ২৪৫ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

107

সিলেট জেলা শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দুই নেতার মধ্যে ঘটে যাওয়া একটি তর্কাতর্কির অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এনসিপি সিলেট জেলা শাখার যুগ্ম-সমন্বয়কারী ফয়সল আহমেদ এবং একই শাখার সদস্য আবুল মনসুর চৌধুরী রিয়াদের কথোপকথন ঘিরেই এই বিতর্কের সূত্রপাত।

ভাইরাল হওয়া অডিওতে শোনা যায়, ফয়সল আহমেদ সংগঠনের গ্রুপে একটি ছবি শেয়ার ও মন্তব্য করাকে কেন্দ্র করে আবুল মনসুর চৌধুরী রিয়াদের উপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে তিনি রিয়াদকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

অডিওতে ফয়সল আহমেদ রিয়াদকে বলেন, “আমি যে কমিটির যুগ্ম-সমন্বয়ক, তুমি সেই কমিটির সদস্য। তুমি জুনিয়র, সাহস কী করে হয় আমার ছবি দিয়ে মন্তব্য করার?”

এ ব্যাপারে ফয়সল আহমেদ গণমাধ্যমকে বলেন, “রিয়াদ এডিট করে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আমার ছবি যুক্ত করে গ্রুপে দিয়েছে। বিষয়টি নিয়ে তখন কথা-কাটাকাটি হয়েছিল। তবে অডিওটি প্রায় ছয় মাস আগের, এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা ছড়ানো হচ্ছে।”

তবে কথোপকথনের ভাষা নিয়ে অনুশোচনা প্রকাশ করেন তিনি। বলেন, “আমি স্বীকার করছি, ওভাবে গালি দেওয়া ঠিক হয়নি।”

এদিকে এনসিপি’র কেন্দ্রীয় এক সূত্র জানিয়েছে, ফয়সল আহমেদের বিরুদ্ধে আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারসহ একাধিক অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটিতে আলোচনা চলছে এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার চিন্তা রয়েছে।

ঘটনাটি দলীয় পরিবেশ ও নেতৃত্বের শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd