• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের দারুল ফালাহ মডেল মাদ্রাসার উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণির ছাত্রের সাথে ‘সম্পর্ক’, নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ৫ বছরের মধ্যে কৃষকরা পাবে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প: প্রধানমন্ত্রী এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ফাজিলচিশতে ছড়ায় বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিকের গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম

সমঝোতায় বিসিবি-ক্রিকেটাররা, শুক্রবার মাঠে গড়াচ্ছে বিপিএল

Reporter Name / ১৮০ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

259

দিনভর উত্তেজনায় ছিল নানান শঙ্কা। ক্রিকেটারের বয়কটের কারণে শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ায়নি। দিনভর নানান উত্তেজনার পর মধ্যরাতে হয়েছে সমঝোতা। ক্রিকেটাররা মাঠে ফিরবে শুক্রবার থেকে। ফলে শুক্রবার নির্ধারিত সময়ে মাঠে গড়াবে বিপিএলের ম্যাচ। নতুন সূচিতে শুরু হবে ম্যাচ। বৃহস্পতিবার মাঠে না গড়ানো দুই ম্যাচ দিয়ে শুক্রবার বিপিএলের ঢাকা পর্ব শুরু হবে। ১৬ জানুয়ারির ম্যাচ হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি। ফলে আগামী ১৮ জানুয়ারি বিশ্রামের দিন থাকলেও সেদিনও হবে খেলা। ফলে প্লে অফের প্রথম দিনের খেলাও পিছিয়ে দেওয়া হয়েছে একদিন। আগামী ১৯ জানুয়ারি প্লে অফ শুরুর কথা থাকলেও সেটা অনুষ্ঠিত হবে আগামী ২০ জানুয়ারি।

বৃহস্পতিবার ক্রিকেটাররা সকল ধরনের ক্রিকেট বয়কট করায় মাঠে গড়ায়নি বিপিএলের কোন ম্যাচ। এ নিয়ে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। এছাড়া বিসিবি পদক্ষেপ নেওয়ার পরও কেন দ্বিতীয় ম্যাচ খেলতে নামেনি ক্রিকেটাররা? এই প্রশ্নের জবাবে মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমাদের সঙ্গে ওই সময় সঠিক যোগাযোগটা হয়নি।আমরা প্রতিনিয়ত বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমরা মিঠু ভাইকে ওই সময় ফোন করেও বলেছি আমরা হোটেলে অপেক্ষা করছি আপনি আসেন। আমরা ক্রিকেটাররা আপনাদের সঙ্গে কথা বলব। তখনও উনি বোর্ডের বিভিন্ন ইস্যুতে আটকে গেছেন, উনি আসতে পারেননি। ওই সময় আমরা এমন কোনো জায়গায় পৌঁছাতে পারিনি, যেটার কারণে আমরা দ্বিতীয় ম্যাচে যেতে পারিনি।’

বিসিবি ইতোমধ্যে পরিচালক এম নাজমুল ইসলামকে দিয়েছে কারণ দর্শানোর নোটিশ। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি। যদি ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ কারণসহ লিখিত জবাব না পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইফতেখার রহমান মিঠু। এ নিয়ে ইতোমধ্যে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd