• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান সুনামগঞ্জে হাউজবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সিলেটে চিরুনি অভিযান, ৫ ঘণ্টায় পুলিশের জালে ৬০ মৃ ত্যু ফাঁ দ সিলেটের ওসমানীনগর, ১৫ দিনে নি হ ত-১৪ সিলেটে বিজিবির সাঁড়াশি অভিযান ২ কোটি ২৫ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ সিলেটে রাজা জিসি স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই : রাশেদ খাঁন রেলস্টেশন এলাকায় যৌথ অভিযান, তিন কোটি টাকার চোরাই পণ্য আটক দক্ষিণ সুরমায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরীসহ সিলেটের চার উপজেলাকে সিউকের আওতায় আনার প্রস্তাব সিগারেট এনে না দেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত, দোকান বন্ধ রেখে বিক্ষোভ একই পরিবারের চারজনকে খুন, বাসায় মিলেছে ইয়াবা সেবনের আলামত সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’

সিলেটের জাফলং এর বল্লাঘাটে দুই উপদেষ্টার গাড়ি আটকে দিল পাথর শ্রমিকরা

Reporter Name / ৪১৬ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

218

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:-

সিলেটের জাফলং পাথর কোয়ারি এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে বল্লাঘাট এলাকায় অন্তবর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহর আটকে দিলেন স্থানীয় পাথর শ্রমিকরা।

আজ শনিবার (১৪ জুন) দুপুরে জাফলং বল্লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জাফলং পাথর কোয়ারি ও পিয়াইন নদী ঘুরে দেখার পর ফিরতি পথে বল্লাঘাটে তাদের গাড়ির গতিরোধ করে বিক্ষোভ জানাতে থাকেন পাথর শ্রমিকরা। এসময় তারা ভূয়া ভূয়া বলে স্লোগান দিতে থাকেন।

পাথর কোয়ারি এলাকা ঘুরে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সিলেটের আর কোনো পাথর কোয়ারি খুলে দিবে না সরকার। জাফলং পর্যটনকেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনটি করা গেলে এ অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে।

সৈয়দা রিজওয়ানা বলেন, জাফলং ইসিএ এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এরকম অবৈধ কার্যক্রমের সঙ্গে কেউ জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন,অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও আশেপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। জাফলংয়ের অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd