• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার

Reporter Name / ৬৭ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

107

সিলেটে রেস্টুরেন্টে খেতে যাওয়া দুই তরুণ-তরুণীর ছবি তুলে তা অনলাইনে ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার দুজন নগরের জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টের কর্মচারী বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাট এলাকার বাসিন্দা (বর্তমানে কাজিটুলায় বসবাসরত) আহবাবুজ্জামান আনোয়ার (২৪), এবং হবিগঞ্জের বাসিন্দা (বর্তমানে জিন্দাবাজার সিতারা ম্যানশনের বাসিন্দা) মো. সামছুল আমীন (২৭)।

এ ঘটনায় সোমবার কতোয়ালি থানায় মামলা করেছেন ভূক্তভোগী নগরের কাষ্টঘর এলাকার বাসিন্দা উমাশঙ্কর গুপ্ত চৌধুরী। এরআগে রোববার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

মামলার এজাহারে উমাশঙ্কর গুপ্ত চৌধুরী উল্লেখ করেন, গত শনিবার বিকেলে তিনি বান্ধবী ফারিয়া সুলতানা আনিসাকে নিয়ে নগরের জিন্দাবাজারের মেহমান রেস্টুরেন্টে যান। এসময় গোপনে তাদের ছবি তুলে অনলাইনে ছড়িয়ে দিয়ে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হেনস্তা করা হয়।

উমাশঙ্কর গুপ্ত চৌধুরী অভিযোগ করেন, ফেসবুকে বিভিন্ন পেজ থেকে আমি ও আমার বান্ধবীর ছবি ছড়িয়ে দিয়ে অব্যাহতভাবে অপপ্রচারর, হয়রানি ও ধর্মীয় উসকানি প্রদান করা হচ্ছে। এতে আমি ও আমার বান্ধবীর পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। আমরা হয়রানির শিকার হচ্ছি ও বিব্রতকর অবস্থায় পড়েছি।

পুলিশ জানায়, মেহমান রেস্টুরেন্টের সিসি ক্যামেরা ফুটেজ যাছাই করে গোপনে উমাশঙ্কর গুপ্ত চৌধুরী ও তার বান্ধবী ফারিয়া সুলতানা আনিসার ছবি তোলার সাথে রেস্টুরেন্টের দুজন কর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়। পরে রোববার রাতে ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে আহবাবুজ্জামান আনোয়ার এবং মো. সামছুল আমীনকে আটক করে পুলিশ।

এসব ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া ও ধর্মীয় উসকানি প্রদানের সাথে যারা জড়িত তাদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, গোপনে ছবি তোলার দায়ে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd