• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আশঙ্কাজনক ২

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

110

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৭ এবং পরে হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া আহত হয়েছেন ১৬ জন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৯ জনের মধ্যে চার জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২৫), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা জাইফা (৪), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত সাফিউদ্দিনের ছেলে হাজী সাইফুল ইসলাম (৫০) ও একই জেলার ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে শিল্পি পেহেলী ভৈরবী (১৭)।নিহতরা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে দয়ামীরস্থ কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনীর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, আমরা হাসাপাতালে আহত অবস্থায় ১৬ জনকে পেয়েছি। এদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি ১৪ জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিলেটের ওসমানীনগর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে সবার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে পুলিশ কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd