• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির আগামীকাল থেকে টানা সাতদিন ব্যাংক বন্ধ লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে ঈদের আনন্দ সর্বজনীন করে ফিতরা মুসলিম শাসনামলে ঈদ বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট এর ইফতার মাহফিল সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎ভুকশিমইলে উস্তার আলী একাডেমির হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ক্ষমতা বদলালে আনুগত্যের রঙও বদলায় -ড. আ ফ ম খালিদ হোসেন হাজার মানুষের উপস্হিতিতে উদীয়মান তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির বিশ্বনাথ-ওসমানীনগরে চাঁদাবাজ চোর ডাকাতের জায়গা নেই: হুমায়ুন কবির সিলেটে ৫ দিন বজ্রবৃষ্টির আভাস মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরির নামে প্র তা র ণা

Reporter Name / ২২৮ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

57

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রতারণার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. ইশতিয়াক বখত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত রুল এখনো চূড়ান্ত হয়নি। ফলে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়া কোনো সময়ই নিয়োগ কার্যক্রম পরিচালনা করে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুয়া ও চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সচেতন থাকার পাশাপাশি কেউ যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরিচয়ে নিয়োগ সংক্রান্ত প্রস্তাব বা ফোনকল পান, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বসাধারণকে এই ধরনের প্রতারণামূলক লেনদেন থেকে বিরত থাকার এবং নিশ্চিত না হয়ে কোনো আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd