• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম নতুন পে-স্কেল: সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার সরকার জনগণের সঙ্গে প্রতারণা না করলে লংমার্চ করার প্রয়োজন হতো না-ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জে লংমার্চে আসা জামায়াত নেতাদের ওপর বিএনপির হামলা, গুরুতর আহত ২ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় ধরা, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হামজাদের সঙ্গে নতুন তিন প্রবাসী ফারহান, জিদান ও শুকি

সুনামগঞ্জে নারীদের মাঝে জামায়াতের সেলাই মেশিন বিতরণ

Reporter Name / ২৩১ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

371

সুনামগঞ্জের দিরাই উপজেলায় নারীদের কর্মসংস্থান এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার নেতারা। শুক্রবার (২০ জুন) দিরাই উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি করেন তারা। 

এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কুদ্দুস, নায়েবে আমির কামাল হোসেন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী সিলেট মহানগরের বিমানবন্দর থানার সহকারী সেক্রেটারি রেজাউল ইসলামসহ স্থানীয় নেতারা।

দিরাই উপজেলার খালেদা বেগম, মর্জিনা বেগম, অনিতা রানী দাস, সুমা রানী দাস, ঝুমকা রায়, বিশকা রাসী দাস,পাপিয়া আক্তার, দিপা রায়, লিজা বেগম, উমামা বেগমসহ স্থানীয় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি রেজাউল ইসলাম বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে পিছিয়ে পড়া কয়েকটি উপজেলার মধ্যে দিরাই উপজেলা অন্যতম। এটি হাওর অঞ্চলে হওয়ায় দরিদ্র নারীদের কর্মসংস্থানের তেমন সুযোগ নেই। ফলে অনেক পরিবারকে বহু কষ্ট দিনযাপন করতে হয়। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা ক্ষুদ্র সহযোগিতা করার চেষ্টা করেছি যাতে পরিবারের জন্য কিছুটা হলেও অর্থ উপার্জনের সুযোগ হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd