• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি সেই পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ কুলাউড়ার ভাটেরায় ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে

সুনামগঞ্জ জেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক

Reporter Name / ৩০৩ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

405

ঢাকা সিটি দক্ষিণ দখল নিয়ে সরকারের অসহায়ত্ব দেখে দেশবাসী হতাশ-মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন- ফ্যাসিস্টের পতন পরবর্তী সময়ে দেশে সংস্কার কার্যক্রম চলছে। মানুষের মাঝে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ তৈরী হয়েছে। কিন্তু মব সৃষ্টির মাধ্যমে এক ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দখল করে রেখেছেন। এই ধরণের কর্মকাণ্ড জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থি এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। নির্বাচন কমিশন এ ব্যাপারে কার্যকর ভুমিকা পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ঢাকা দক্ষিণ সিটির এই অচলাবস্থায় অন্তর্বর্তী সরকারের অসহায়ত্বে দেশবাসী হতাশ হচ্ছে। এ নিয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।

তিনি বলেন, জেল, ফাঁসি, গুম ও নিষেধাজ্ঞার মাধ্যমে আমাদের নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আল্লাহর কুদরতে আমরা ষড়যন্ত্র কাটিয়ে উঠেছি এবং টিকে আছি। অন্যায়কারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। এরমধ্যে ভবিষ্যতে জুলুমকারীদের জন্য রয়েছে শিক্ষা। যারা আমাদের জন্য গর্ত খুঁড়েছিল, তারাই আজ সেই গর্তে পতিত হয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে। মানুষ এখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখেছে। জুলাই বিপ্লবের রক্তের চেতনা নতুনভাবে জাতিকে স্বপ্ন দেখাচ্ছে। মানুষ চায় লুটেরা, চাঁদাবাজ ও চরিত্রহীন রাজনীতি থেকে মুক্তি। এদিকে ইসলামী আন্দোলনের কর্মীদের নজর দিতে হবে।

তিনি শনিবার (২১ জুন) সুনামগঞ্জ জেলা জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী অধ্যাপক আবদুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামস উদ্দীন, নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ নুরুল আলম, অধ্যক্ষ মাওলানা আব্দুল কবির ও জেলা অফিস সেক্রেটারি নুরুল ইসলাম প্রমুখ।

বৈঠকে জেলা জামায়াতের সকল পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকে জামায়াতের দায়িত্বশীলদের ঈমানী দৃঢ়তা, সাংগঠনিক তৎপরতা ও মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd