• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন দিল্লিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র: ভারত সরকারের অবস্থানের কঠোর সমালোচনা জামায়াতের দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকা জরিমানা সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আশঙ্কাজনক ২ যে কারণে মিসওয়াক করতে বলেছেন মহানবী (সা.), জানুন ইসলামিক ও বৈজ্ঞানিক উপকারিতা ২৪ ঘণ্টা ওয়াই-ফাই চালু রাখলে মাসে বিদ্যুৎ বিল কত আসে? জেনে নিন হিসাব সাফের আগে আরও দুই প্রবাসী ফুটবলারকে দলে চায় বাফুফে উরুগুয়ের নতুন কোচ হলেন ফোরলান সবজিতে ফেরেনি স্বস্তি, চড়া মাছ-মুরগি-ডিমের দর হোটেল রুমে ক্যামেরা লুকানো আছে কি না বুঝবেন যেভাবে র‌্যাবের নাম পরিবর্তন হয়ে নতুন রূপে আসছে ‘এসআরবি’ ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ সিলেটে কাগজ ছাড়া রাস্তায় নামলেই বিপদ ১১ দলের লংমার্চ কর্মসূচি ঘোষণা বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

স্কুলছাত্রী আনজুম হত্যা,আদালতে স্বীকারোক্তি দেয়নি আসামি জুনেল

Reporter Name / ৪০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

395

মৌলভীবাজারের কুলাউড়ার আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যা মামলার প্রধান আসামি জুনেলকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলেও সে খুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। এতে হতাশা ও ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ও নিহত শিক্ষার্থীর পরিবার।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জুনেলকে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫ নম্বর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট আরিফ বিল্লাহ তারেকের খাস কামরায় হাজির করা হয়। তবে তার পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে জুনেল আনজুমকে নৃশংসভাবে হত্যার কথা স্বীকার করলেও আদালতে সেই জবানবন্দি দিতে অস্বীকৃতি জানায়। পুলিশ তখন ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নিহত আনজুমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিব বলেন, ‘আদালতে জুনেল জবানবন্দি দেয়নি। সে প্রতারণার আশ্রয় নিতে চাচ্ছে। আমরা আবার রিমান্ড চেয়ে আবেদন করব।’

উল্লেখ্য, ব্রাহ্মণবাজার এলাকার স্কুলছাত্রী আনজুমকে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকারী জুনেলকে গ্রেফতারের খবর এলাকাবাসীর মাঝে কিছুটা স্বস্তি এনে দিলেও আদালতে স্বীকারোক্তি না দেওয়ায় আবারও হতাশা ছড়িয়ে পড়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd