• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

49

দুই দশকেরও বেশি সময়ের পর আবারো টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুধু অংশগ্রহণের আনুষ্ঠানিকতা নয়, বরং স্বাগতিকদের বিপক্ষে ডারউইন ও ম্যাকাইয়ের কঠিন কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে নিজেদের শক্তিমত্তার জানান দেওয়ার লক্ষ্য নিয়েই ঢাকা ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ টেস্ট দলের প্রথম বহর। দীর্ঘ ২৩ বছর পর দেশটির মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। প্রথম বহরে দেশ ছেড়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, ওপেনার তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

খেলোয়াড়দের পাশাপাশি সফরসঙ্গী হয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ এবং সাপোর্ট স্টাফরা। বাকি সদস্যরা পরবর্তী পৃথক ফ্লাইটে দলের সাথে যোগ দেবেন।

কঠিন কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে বেশ কিছুদিন আগেই অস্ট্রেলিয়া পৌঁছাবে বাংলাদেশ। সেখানে মূল সিরিজ শুরুর আগে একটি গা গরমের প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা। এরপর আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে শুরু হবে বহুল প্রতীক্ষিত প্রথম টেস্ট। আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট, ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

ডারউইনের মারারা ওভালে বাংলাদেশের খেলার ইতিহাস অতি সংক্ষিপ্ত ও তেতো। ২০০৩ সালের শেষ সফরে এই ভেন্যুতে ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। দীর্ঘ দুই দশকে সেখানে আর কোনো টেস্ট না হওয়ায় বর্তমান দলের প্রায় সব ক্রিকেটারের কাছেই মাঠ ও কন্ডিশন সম্পূর্ণ অচেনা।

তবে সফরের আগে সংবাদ সম্মেলনে আশাবাদী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, কন্ডিশন নিয়ে তথ্য কম থাকলেও দলের বিশ্লেষকরা প্রয়োজনীয় সব প্রস্তুতি সেরে রেখেছেন। ২৩ বছর পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাওয়াকে নিজের ক্রিকেট ক্যারিয়ারের বড় প্রাপ্তি উল্লেখ করে ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামার কথা জানান অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd