• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

৩৮ ঘন্টা অতিবাহিত হলেও কানাইঘাটে শিহাব হত্যাকান্ডে গ্রেফতার নেই, জামায়াতের বিক্ষোভ

Reporter Name / ৩৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

268

 আজ মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার: ৩৮ ঘন্টা অতিবাহিত হলেও কানাইঘাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি শ্রমিক নেতা শিহাব উদ্দিন (৪৫) হত্যাকান্ডে এজাহারনামীয় কোন আসামীকে এখনো গ্রেফতার কতে পারে নি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে এ হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।

গত মঙ্গলবার কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত হোন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ শিহাব উদ্দিন (৪৫)। তিনি রাজাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার এলাকায় একটি স’মিলের পাশে এ হত্য়াকান্ডের ঘটনা ঘটে। বুধবার কানাইঘাট থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

নাম উল্লেখ করা আসামিরা হলেন কানাইঘটি উপজেলার খাললপার গ্রামের ইসলাম উদ্দিন (বগলাই) এর চার ছেলে: শিব্বির আহমদ (২৭), মোঃ শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩) ও কামাল আহমদ (৩৯) এবং মৃত আনফর আলীর ছেলে লুৎফুর রহমান (৪৮)। পুলিশ জানায় আাসামীদের মধ্যে তিনজন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সক্রিয় নেতা। তারা হলেন,যুবলীগ নেতা শিব্বির আহমদ, রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান ,ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানান, ঘটনার পর থেকে আাসমীদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। এজাহার নামীয় কাউকে গ্রেফতার করতে না পারলেও জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটকরা হয়েছে। এ দিকে এই হত্যাকান্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার কানাইঘাটের রাজাগঞ্জ বাজারে বাদ আছর বিক্ষোভের ডাক দিয়েছে উপজেলা জামায়াত। সংগঠনের নায়েবে আমীর মো ফয়সল আহমেদ জানান, এ নৃশংস ঘটনার মূল আসামীদের গ্রেফতারের দাবিতে এ কর্মসুচি আহবান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd