• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ সিলেটে বিদ‍্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ নগরবাসী জুড়িকে কৃষি হাবে রূপান্তর করা হবে, স্থাপন হবে প্রশিক্ষণ কেন্দ্র আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি আরও ৩৪ শিশু কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের প্রাণহানি আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী সিসিক’র নববর্ষে শোভাযাত্রায় যে প্রত্যয় ব্যক্ত করলেন প্রশাসক সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষবরণে সিলেটে বর্ণিল আয়োজন বাংলা সনের জীবনী বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াত আমিরের সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

আগামীতে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ করতে হবে :আনোয়ার হোসেন খান

Reporter Name / ২৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

72

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:-সিলেটে ০৫ কানাইঘাট -জকিগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা নায়বে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান বলেছেন – জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি তা ধরে রাখতে হবে।

জামায়াতের একমাত্র লক্ষ্য হলো ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ করতে হবে। তিনি বলেন, জামায়াত বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

কুরআন সুন্নাহের আলোকে জীবন ও রাষ্ট্র পরিচালনার শপথ নিয়ে রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহীতা নিশ্চিত করতে চায়। ঘুষ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সততার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের মন্ত্রী ও এমপির দায়িত্ব পালনকালে কেউ এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আর এটাই জামায়াতের রাষ্ট্র পরিচালনার পন্থা।তিনি ১৮জুন গাছবাড়ী বাজারে ৭নং দক্ষিণ বাণিগ্রাম ও ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামি কর্তৃক আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন,সিলেট জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সৈয়দ মাওলানা ফয়জুল্লাহ বাহার, বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেট ০৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবদীন, এসময় উপস্থিত ছিলেন,কানাইঘাট উপাজেলা জামায়াতে আমীর মাওলানা কামাল উদ্দিন, উপজেলার নায়েবে আমীর,মাওলানা শরীফ আহমদ উপজেলা সেক্রেটারী, হাফিজ তাজ উদ্দিন, উপজেলা সেক্রেটারী, উপজেলা সহকারী সেক্রেটারী, মাওলানা মুখতার আহমদ, উপজেলা বায়তুলমাল সেক্রেটারী
মাওলানা আলিম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd