• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

53

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ মুহূর্তের জাদুকরী প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। এ সময় দুই দল মিলে ১৯টি ফাউল করে এবং দুটি হলুদ কার্ড দেখে। বিরতির পর ৫৫ মিনিটে মরগান রজার্সের এগোনো বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।

দ্বিতীয়ার্ধজুড়ে সমতায় ফিরতে মরিয়া আক্রমণ চালায় আর্জেন্টিনা। তবে হুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের একাধিক প্রচেষ্টা ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

অবশেষে ৮৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্জেন্টিনা। ডি-বক্সের প্রান্তে এনজো ফার্নান্দেসকে বল এগিয়ে দেন লিওনেল মেসি। সেখান থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে ১–১ সমতায় ফেরান এই মিডফিল্ডার।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করেন মেসি। তার নিখুঁত বলে বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেস হেড করে আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তন পূর্ণ করেন।

অতিরিক্ত মোট নয় মিনিট সময় পেলেও সমতায় ফিরতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত লিওনেল স্কালোনির দলই লিড ধরে রেখে জয় নিশ্চিত করে।

আগামী ১৯ জুলাই ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে, ১৯৬৬ সালের পর বিশ্বকাপ শিরোপার জন্য ইংল্যান্ডের অপেক্ষা আরও দীর্ঘ হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd