• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

ঈদের ছুটিতে সিলেটে পর্যটকদের ঢল,খালি নেই হোটেল

Reporter Name / ২৭০ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

109

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে টানা ১০ দিনের ছুটিতে ভিন্ন এক রূপে সেজেছে সিলেটের পর্যটন অঞ্চলগুলো। অপার প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক ভিড় করেছেন জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, মাধবকুণ্ড, ভোলাগঞ্জ, লালাখাল ও সাদাপাথরসহ সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থানে।

প্রাকৃতিক শোভায় ঘেরা এই সব এলাকাগুলো ঈদের ছুটিতে পরিণত হয়েছে পর্যটকদের মিলনমেলায়। সকাল থেকে রাত পর্যন্ত পর্যটকরা উপভোগ করছেন সিলেটের পাহাড়, ঝরনা, নদী ও সবুজ প্রকৃতির অপূর্ব দৃশ্য। বিশেষ করে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে আসা মানুষদের মুখে হাসি আর মুগ্ধতার ছাপ স্পষ্ট।

জাফলংয়ের পাথর নদী, বিছানাকান্দির স্বচ্ছ জলধারা, রাতারগুলের জলাবন, মাধবকুণ্ডের জলপ্রপাত কিংবা লালাখালের নীল পানি-প্রতিটি জায়গাই যেন ভ্রমণপ্রেমীদের জন্য স্বর্গসম এক অভিজ্ঞতা হয়ে উঠেছে।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যটন এলাকার ভিড় সামলাতে ও সেবার মান বজায় রাখতে সমন্বিত উদ্যোগ নাওয়া হয়েছে। নিরাপত্তা ও ভ্রমণ সুবিধা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, পরিবহন নিয়ন্ত্রণ এবং মেডিকেল সহায়তা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

সাফাপাথরে ঘুরতে আসা তাসলিম বলেন, আমি সিলেটে এর প্রথম আসছি, সিলেটের দৃশ্য দেখতে অনেক সুন্দর। এ রকম শুধু শুনছি সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারিনি। আমি আমার বাবা মা ও ভাইকে নিয়ে আসছি সিলেটের সব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে।

সিলেটে হোটেল অর্কিড গার্ডেনের ডাইরেক্ট সারওয়ার খান বলছেন, ঈদের ছুটিতে পর্যটক বাড়ায়  অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে। হোটেল-রিসোর্ট, রেস্টুরেন্ট ও পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে ব্যস্ততা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd