• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ সিলেটে বিদ‍্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ নগরবাসী জুড়িকে কৃষি হাবে রূপান্তর করা হবে, স্থাপন হবে প্রশিক্ষণ কেন্দ্র আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি আরও ৩৪ শিশু কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের প্রাণহানি আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী সিসিক’র নববর্ষে শোভাযাত্রায় যে প্রত্যয় ব্যক্ত করলেন প্রশাসক সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষবরণে সিলেটে বর্ণিল আয়োজন বাংলা সনের জীবনী বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াত আমিরের সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

ঈদে এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন শিবিরের

Reporter Name / ৩৩৯ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

81

সিলেটের  মুরারিচাঁদ (এমসি) কলেজে কোরবানি ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (৮ জুন) এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার উদ্যোগে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। এতে কলেজের বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।

ঈদের ত্যাগ ও আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার তাগিদে এমসি কলেজ শিবির আয়োজন করে এই ভোজের। এই আয়োজনে কোরবানি করা হয় একটি গরু ও একটি খাসি। কোরবানি শেষে ছাত্রাবাসের বিল্ডিংয়ের ডাইনিংয়ে কলেজের কর্মচারী, ছাত্রাবাস ও শহরে অবস্থান করা শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্নভোজ করা হয়। যেখানে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য খাসি জবাই করা হয়। পরে শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয় এলাকার অসহায় মানুষদের মধ্যে গরু ও খাসির মাংস বিতরণ করেন এমসি কলেজ শিবিরের নেতৃবৃন্দ।

এ বিষয়ে এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইসমাঈল খান সৌরভ বলেন, কলেজের ছাত্রাবাসে অবস্থান করা বিভিন্ন ধর্মের শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের এই আয়োজন। আমরা গরু ও খাসি কোরবানি করে কলেজের সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে মধ্যাহ্নভোজ করেছি। পাশাপাশি তাদের মাঝে ও বাসাবাড়িতে কোরবানির মাংস বিতরণ করেছি। এছাড়া যেসকল শিক্ষার্থী আমাদের পেইজে জানিয়েছিলেন, তাদের বাসায়ও আমরা রাত পর্যন্ত মাংস পৌঁছে দিচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের নিয়েই ছাত্রশিবিরের পথচলা। আমরা সবসময় ইতিবাচক ছাত্ররাজনীতির মাধ্যমে ভালো ভালো কাজের দ্বারাই শিক্ষার্থী সহ সকলের মনে থাকতে চাই। শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি উন্নত ও শক্তিশালী বাংলাদেশ তৈরিতে ছাত্রশিবির বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd