• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী

উত্তপ্ত সিলেটে স্বস্তির বৃষ্টি

Reporter Name / ৩১৮ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

236

মাসটা জ্যৈষ্ঠ হলেও বৃষ্টি ঝরছে রোজই। তাই হঠাৎ বৃষ্টি বলা যাচ্ছেনা। তাছাড়া তোড়জোড় চলছিল দুপুরের পর থেকেই। তবে বৃষ্টি নামতে নামতে নেমেছে বিকেল সাড়ে ৩টার দিকে। তাও স্থায়ী হয়েছে কয়েক মিনিট। তবে এতেই মিলেছে স্বস্তি। আপতত স্বস্তিতে সিলেট নগরবাসী।

বুধবার (২৮ মে) সকাল থেকেই সিলেটে জ্যৈষ্ঠের কাঠফাটা রোদ। তীব্র গরমে প্রায় অতিষ্ঠ অবস্থা। অল্পতেই ক্লান্তি বোধ প্রায় সবার। ঘাম ঝরছেতো ঝরছেই। সে পথচারী হোন আর গৃহবাসী হোন

এদিকে আবহাওয়া অধিদপ্তর টানা কয়েকদিন ভারী বৃষ্টির আভাস দিলেও বুধবার সকাল থেকে বৃষ্টির বদলে ছিল প্রখর রোদ। তখন বৃষ্টির অপেক্ষায় ছিলেন সবাই।

কিন্তু দুপুর পর্যন্ত তার কোনো আলামত ছিলনা। তবে দুটোর পর থেকে আকাশে কিছুটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যায়না। সঙ্গে হাল্কা বাতাস।

কিন্তু বৃষ্টির কোনো দেখা তখনো মিলেনি। মিলেছে প্রায় সাড়ে ৩টার দিকে। তা স্থায়ী হয়েছিল মাত্র কয়েক মিনিট। তবে এই কয়েক মিনিটের বর্ষণেই স্বস্তি নেমেছে নগরজুড়ে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) সিলেটের আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। মৃদু বাতাস বইছে। যখন তখন ঝিরি ঝিরি বৃষ্টি ভারী বৃষ্টি হয়ে ঝরতে পারে- এমন এক অবস্থা বিরাজ করছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd