• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

এক মঞ্চে সিলেট বিএনপি!

Reporter Name / ২৪২ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

108

শুক্রবার সিলেট সফর করে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন।দলের মধ্যে দ্বন্দ্ব-বিভেদ মেটাতে ঐদিন ক্ষুদ্র পরিসরে সিলেটে ছিল দলীয় এক বৈঠক।এই বৈঠকে দলকে আরো শক্তিশালী করতে শীর্ষ পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন ডা. জাহিদ।        

তাঁর এই নির্দেশনার ঠিক এক দিন পরই সিলেটে দেখা গেল ঐক্যবদ্ধ বিএনপি। শনিবার (১৪ জুন) সিলেটের ব্যবসায়ী নেতাদের নিয়ে আয়োজিত এক বৈঠকে এক মঞ্চে ছিলেন সিলেট বিএনপির শীর্ষ নেতারা। নগরের বারুথখানায় বিকেলে একটি হলে অনুষ্টিত হয় এই বৈঠক। তবে, শুধু মাত্র সিলেটের ৩-৪ জন কেন্দ্রীয় নেতাকে উপস্থিত দেখা যায়নি। তাঁদের মধ্যে কেউ বিদেশে কেউ অসুস্থ আবার কেউ ব্যক্তিগত কাজে থাকায় উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী। এক প্রশ্নের জবাবে  তিনি জানান, দলে কোন বিবেদ নেই,  দলের স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবসময় এক।

মূলত ২৮ জুন সিলেট সফর করার কথা রয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী’র। ঐদিন তিনি সিলেটের ব্যবসায়ীদের সাথে এক সভায় মিলিত হবেন। এতে তিনি শুনবেন সিলেটের ব্যবসায়ীদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ। সিলেটে তাঁর এই সফর উপলক্ষ্যে শনিবার ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দদের নিয়ে আয়োজন করা হয় এক বৈঠক। এই বৈঠকে এক ব্যবসায়ী নেতা তাঁর বক্তব্যে বিএনপির শীর্ষ নেতাদের এক মঞ্চে দেখে অভিনন্দনও জানান। এতে মুহুর্মুহু করতালি দেন উপস্থিত সকলেই।

ব্যবসায়ী নেতাদের নিয়ে আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর পাশেই বসা ছিলেন চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্টানের ফাঁকে ফাঁকে তাঁরা একে অপরের সাথে কানে কানে আলাপ করছিলেন। এতে সবার চোখ যায় তাঁদের দিকে। উপস্থিত অনেকেই এটাকে ইতিবাচক হিসেবে মন্তব্য করতে দেখা গেছে। বিগত দিনগুলোতে দলের কেন্দ্রীয় কোন কর্মসূচি ছাড়া খুব কমই এক মঞ্চে দেখা যেত সিলেট বিএনপির শীর্ষ নেতাদের। কিন্তু শনিবার ছোট্র এক বৈঠকে সিলেট বিএনপির শীর্ষ নেতাদের এক মঞ্চে দেখা গেল। এতে করে প্রশংসায় ভাসছে সিলেট বিএনপির নাম। নেটিজেনরা ফেসবুকে ছবি শেয়ার দিয়ে বলছেন, শীর্ষ নেতাদের এক মঞ্চে বসা নিশ্চয়ই ইতিবাচক।

শনিবার এই বৈঠকে দলের দুই উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd