• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

ওসমানীনগরে মারামারির ঘটনায় প্রধান আসামি কয়েছ মিয়া গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

108

সিলেটের ওসমানীনগরে মারামারির ঘটনায় কয়েছ মিয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কয়েছ মিয়া সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের নুর মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২ জুন ওসমানীনগর থানায় মোবারকপুর (গুজাতলী) গ্রামের আব্দুর রশিদের ছেলে লুৎফুর রহমান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে একটি মারামারির মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন কয়েছ মিয়া।

অন্যান্য আসামীরা হলেন-মোবারকপুর(গুজাতলী) গ্রামের আব্দুল গনি মন্টু মিয়ার ছেলে সমছু মিয়া (৫৫), জিলু মিয়া( ৫৮) ,সমছু মিয়ার ছেলে তামিম আহমদ (২৫), জিলু মিয়ার ছেলে আবির আহমদ (২৩), নাছিম আহমদ (২১)।

এর আগে, গত ৩০ মে দুপুর ২ টার দিকে মামলার বাদী লুৎফুর রহমানের পিতা আব্দুর রশিদ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে আসামীগন অতর্কিত আক্রমণ চালিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার বাদি লুৎফুর রহমান বলেন, শুনেছি মামলার প্রধান আসামি ওসমানীনগরের চিহ্নিত ডাকাত তোফায়েল আহমদের ভাই কয়েছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের কাছে মামলার অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়া বলেন, মারামারি মামলার ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যাক্তি থানা হেফাজতে রয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd