• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

কমলগঞ্জের হারিয়ে গেল গলফ মাঠ, খুঁড়ে চা চাষের উদ্যোগ

Reporter Name / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

170

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অন্যতম পর্যটস কেন্দ্র শমশেরনগর গলফ মাঠ খুঁড়ে চা গাছ ও রাবার গাছ লাগাচ্ছে চা বাগান কর্তৃপক্ষ। ফলে দৃষ্টিনন্দন একটি পর্যটন কেন্দ্র নষ্ট হচ্ছে।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্সের আওতাধীন শমশেরনগর চা বাগান কর্তৃপক্ষ বুধবার সকাল থেকে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গলফ মাঠ খুঁড়ে চা গাছ ও রাবার গাছ লাগানোর পরিকল্পনা করছে। ইতিমধ্যে মাঠের একটা অংশ খুঁড়ে ফেলা হয়েছে। এতে করে একদিক পরিবেশ নষ্ট হচ্ছে অন্য দিকে পর্যটন খাতে ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

স্থানীয়রা বলছেন, চা বাগান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত কোনভাবেই কাম্য নয়। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে শত-শত পর্যটক আসেন। বাগান কর্তৃপক্ষ কোন অবস্থায় একটি পর্যটন কেন্দ্র নষ্ট করতে পারেনা। দ্রুত সময়ে মাঠ খুঁড়ার কাজ বন্ধ করতে হবে।

নজমুল ইসলাম নামে এক পর্যটক বলেন, বাগান কর্তৃপক্ষ যে কাজ করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। সুন্দর একটি পর্যটন কেন্দ্র এভাবে নষ্ট করার অধিকার তাদেরকে কে দিয়েছে। এখানে প্রাকৃতিক পরিবেশে দেখতে দেশবিদেশ থেকে পর্যটকেরা আসেন।

বিষয়টি জানার জন্য শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বিষয়টি নিয়ে বাগান কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। এই জায়গাটা কার দখলে সেটা দেখতে হবে। প্রতিনিয়ত ঝামেলার কারণে হয়তো এই উদ্যোগ নিয়েছে বাগান। তাদের সাথে আলোচনা করে দেখা যাক কি বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd