• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

কানাইঘাটে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের হাতে জামায়াত নেতা জামায়াত নেতা শিহাব উদ্দিন খুন

Reporter Name / ৩৯১ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

190

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:কানাইঘাটে রাজনৈতিক ও ব্যবসায়িক দ্বন্দ্বে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের হাতে জামায়াত নেতা হাফিজ শিহাব উদ্দিন খুন হয়েছেন। গতকাল রাত এশার সময় উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার গ্রামে সমিল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

সন্ত্রাসীদের উপর্যুপুরি ছুরির আঘাতে শিহাব উদ্দিনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়, স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক শিহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

শিহাব উদ্দিনের লাশ বর্তমানে ওসমানী হাসপাতাল মর্গে রয়েছে। কিছু সময়ের মধ্যে ময়নাতদন্ত হবে বলে জানা গেছে।

শিহাব উদ্দিনের বড় ভাই মাসুক উদ্দিন জানান, ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে আমার ভাইকে খুন করা হয়েছে। খুনিরা চিহ্নিত। কারা এ ঘটনার সাথে জড়িত জানতে চাইলে তিনি বলেন, লুৎফর, জামাল, শহিদ ও শিব্বির। তারা একই গ্রামের ও আওয়ামী লীগের রাজনীতি করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, শিহাব উদ্দিন খুনের সংবাদ পেয়ে আমরা রাতেই এলাকায় গিয়েছি। তিনি বলেন,ব্যবসা ও রাজনৈতিক দ্বন্দ্বে এ খুন হতে পারে বলে আমরা প্রাথমিক জানতে পেরেছি, আরো অধিক তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, শিহাব উদ্দিন খুনের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
জানা যায়, অভিযুক্ত লুৎফর, জামাল, শহিদ ও শিব্বির তারা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সাথে জড়িত। অপরদিকে নিহত শিহাব উদ্দিন জামায়াতে ইসলামীর রাজনীতি করেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি। পাশাপাশি শিহাব বালু পাথরের ব্যবসা করেন।
শিহাব উদ্দিন ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। শিহাব উদ্দিন খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd