• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি সেই পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

কানাইঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় চা-পাতার বড় চালান জব্দ, গ্রেফতার ৩

Reporter Name / ২৫৩ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

172

 মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:- সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে ৬৯ বস্তা ভারতীয় চা-পাতা সহ ৩জন কে গ্রেফতার করা হয়েছে।কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ সন্ধ্যার দিকে উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মীরমাটি গ্রামের প্রবাসী শরিফ উদ্দিনের বসতবাড়ির পাকা ঘরের দু’টি কক্ষে অভিযান চালায়। অভিযানকালে বসত ঘর থেকে ৬৯ বস্তা অবৈধ ভারতীয় চা-পাতা সহ জৈন্তাপুর উপজেলার হেমু বেলুপাড়া গ্রামের মৃত ইসাক আলীর পুত্র আলমগীর হোসেন (৩৬), একই গ্রামের মকবুল আলীর পুত্র মুখলেছুর রহমান (২১) ও আব্দুল্লাহ’র পুত্র আব্দুল মন্নান (২০) নামে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কৃত ৩ জন সহ জব্দ চা-পাতা থানায় নিয়ে আসা হয়েছে।

জানাগেছে প্রবাসী শরিফ উদ্দিনের বসত বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে চোরাকারবারীরা চোরাই মজুদ করে আসছিল। থানার ওসি আব্দুল আউয়াল ভারতীয় চা-পাতা আটকের কথা স্বীকার করে বলেন, চোরাচালানের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় থানায় মামলা হবে বলে তিনি জানান। স্থানীয় অনেকে জানান, জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের চোরাকারবারীদের আস্তানা সেনাবাহিনী গুড়িয়ে দেয়ার পর সে এলাকার অনেক চোরাকারবারী কানাইঘাট-গাছবাড়ী-হরিপুর সড়ক ব্যবহার করে কানাইঘাটের ঝিঙ্গাবাড়ী, রাজাগঞ্জ ইউনিয়নের হাট-বাজারে কিছু দোকান-ঘর ও বসত বাড়ির ঘর ভাড়া নিয়ে ভারতীয় চিনি ও চা-পাতা সহ অন্যান্য চোরাই পণ্য মজুদ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।

হরিপুরের চোরাকারবারীদের সাথে ঐ এলাকার আরো বেশ কিছু চোরাকারবারী সংঘবদ্ধ হয়ে চোরাচালান ব্যবসা জমজমাট ভাবে চালিয়ে আসছে। তারা আরো জানান, মীরমাটি গ্রামের শরিফ উদ্দিন প্রবাসে থাকেন, বাড়িতেও কেউ থাকে না, তার বাড়ির দু’টি কক্ষ ভাড়া নিয়ে কয়েক মাস থেকে ভারতীয় চোরাই পণ্য মজুদ করে চোরাকারবারীরা ব্যবসা চালিয়ে আসছিল। এলাকার সচেতন মহল চোরাচালান কর্মকান্ডে বাঁধা দেয়ায় চোরাকারবারীরা কয়েকজনকে প্রাণ নাশের হুমকিও প্রদান করে। থানা পুলিশের অভিযানে চা-পাতার চালান আটক হওয়ায় স্থানীয় লোকজন সাধুবাদ জানিয়েছেন এবং চোরাচালান ব্যবসার সাথে জড়িত চোরাকারবারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd