• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

কাফনের কাপড় পরে রিজভীর পথরোধ

Reporter Name / ২৩৬ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

146

পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. রিমানুল ইসলাম রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় পরে সড়কে শুয়ে অনশন সাদৃশ্য বিক্ষোভ করেছে সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাজিরহাট বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল পৌনে ১১টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গাড়িবহর কাজিরহাট ব্রিজের কাছে পৌঁছালে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে তার পথরোধ করেন। কাফনের কাপড় জড়িয়ে রাস্তায় শুয়ে প্রায় আধঘণ্টা অবস্থান নেন যুবদল নেতাকর্মীরা। এতে ব্রিজ এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একজন অসহায় ও হতদরিদ্র পরিবারের জন্য চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করতে সকালে পটুয়াখালী পৌঁছান রিজভী আহমেদ। তার আগমন সংক্রান্ত খবর এলাকায় ছড়িয়ে পড়লে যুবদলের একাংশ রিমুর পুনর্বহালের দাবিতে এই ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করে।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পর একটি ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিমানুল ইসলাম রিমুকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়। তবে তার সমর্থকদের দাবি, বহিষ্কারের সিদ্ধান্ত ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

রিমুর সমর্থকরা জানান, দক্ষিণাঞ্চলে বিএনপির আন্দোলন-সংগঠনে তিনি দীর্ঘদিন সক্রিয় ছিলেন। ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে মাঠের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রিমু। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিতেও তার অবদান ছিল লক্ষণীয়।পরিস্থিতি শান্ত করতে পরে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমি একটি মানবিক কাজে এসেছি। দলের কোনো বিষয় দেখতে আসিনি। তারপরও আপনারা বিষয়টি জানিয়েছেন। আমি নেতৃত্বের কাছে বিষয়টি তুলে ধরব বিবেচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd