• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ সিলেটে বিদ‍্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ নগরবাসী জুড়িকে কৃষি হাবে রূপান্তর করা হবে, স্থাপন হবে প্রশিক্ষণ কেন্দ্র আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি আরও ৩৪ শিশু কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের প্রাণহানি আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী সিসিক’র নববর্ষে শোভাযাত্রায় যে প্রত্যয় ব্যক্ত করলেন প্রশাসক সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষবরণে সিলেটে বর্ণিল আয়োজন বাংলা সনের জীবনী বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াত আমিরের সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

কোম্পানীগঞ্জে এম.সাইফুর রহমান ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

Reporter Name / ২৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

61

 নিজস্ব প্রতিবেদক: নাহিম মিয়া

সিলেটের কোম্পানীগঞ্জে এম.সাইফুর রহমান ডিগ্রি কলেজে এইচএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের হলরুমে কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মুর্শেদ আলমের সভাপতিত্বে সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন এর সঞ্চালনায় একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ আহমদ সিদ্দিকি।

এসময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের বলেন আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান থেকে তোমাদের আগামী দিনের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে। উচ্চ শিক্ষা অর্জনে বাহিরে চলে গেলে আবারও জন্মস্থানে ফিরে এসে সেখানে আলোকিত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, কলেজের দাতা সদস্য আজমান আলী, শিক্ষানুরাগী ও সামাজিক বক্তিত্ব লায়ন আসাদুল হক আসাদ,কলেজের সহকারী অধ্যাপক নওশাদ হোসেন, বিপ্রেশ রায়, আব্দুর রাশীদ, শামীম আরা বেগম, জাহাঙ্গীর সেলিম, আব্দুর রশীদ, প্রভাষক শেখ মো. জাকির হোসেন, উজ্জল চৌধুরী, কমলেশ বিশ্বাস, সব্যসাচী তালুকদার। গভর্ণিং বডির সদস্য জুয়েল আহমদ, আজিজুল হক সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। পরীক্ষার্থীদের পক্ষে মনিকা আক্তার ও আল-আমিন সারওয়ার বলেন আজ আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি প্রিয় বিদ্যাপীঠ থেকে আর স্মৃতি হয়ে থাকবে প্রতিটি মুহূর্ত। আপনাদের কাছ থেকে আদর-স্নেহ আর যতটুকু ভালোবাসা পেয়েছি তার ঋণ কখনো পরিশোধ করতে পারবোনা। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পরীক্ষায় সাফল্যের সহিত উত্তীর্ণ হয়ে কলেজের সুনাম বয়ে আনতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd