• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি সেই পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রবাসীদের এগিয়ে আসা উচিত -সুহেল চৌধুরী

Reporter Name / ২৭০ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

470

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, বিগত এক দশক ধরে প্রবাসীরা এগিয়ে আসায় বিশ্বনাথের ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তাই বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসা উচিত।

শুক্রবার (২৭ জুন) রাতে বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল স্পোর্টিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর (বিএফসি) দেশ ও প্রবাস শাখা কমিটির পরিচিত ও একাডেমীর ভর্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমী বিএফসি বাংলাদেশ শাখার সভাপতি লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিসট্রেটর মাহবুবুল আলম পলো।

সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্সথার সভাপতি জুয়েল আহমদ নূর ও বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের সহ সভাপতি জুয়েল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব নূর হোসেন, সিলেট জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন এডহক কমিটির সদস্য সচিব আব্দুল আজিম, বাংলাদেশ চ্যাম্পিয়ন লীগ ঢাকার রেঞ্জার্স ফুটবল ক্লাবের হেড কোচ শফিকুল হাসান পলাশ, সিলেট জেলা সোনালী অতিত ফুটবল ক্লাবের সভাপতি কামরুল হাসান, সিলেট জেলা সোনালী অতিত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক রাজা আহমদ চৌধুরী, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন সিলেট জেলার সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন সিলেট জেলার সাবেক সভাপতি মান্না চৌধুরী, বাংলাদেশ প্রেট্রোল পাম্প মালিক সমিতি সিলেট বিভাগীয় সমিতির সহসভাপতি নূরুল ওয়াছে আলতাফী কালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, নুনু একাডেমীর প্রতিষ্ঠাতা নুনু মিয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল স্পোর্টিং ক্লাব এন্ড ফুটবল একাডেমী বিএফসি বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কর্ণেল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মুমিন, বিশ্বনাথ পৌর ফুটবল এসোসিয়েশনের সভাপতি সেলিম মাহমুদ, জয়ডু ফুটবল একাডেমি বিয়ানিবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি জামাল আহমদ, বালাগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি রুমন আহমদ, বালাগঞ্জ-ওসমানীনগর ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি আক্তার আলী, বালাগঞ্জ-ওসমানীনগর ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জুবেল খান।

এসময় বিএফসি ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড়, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd