সুনামগঞ্জের মাইজবাড়ি গ্রামে ট্রাক চাপায় স্বাধীন মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাইজবাড়ি গ্রামের মাঠ থেকে ফুটবল খেলা শেষে বাড়ি ফিরছিল কয়েকজন শিশু। এসময় মাটি ভর্তি একটি ট্রাক মাঠের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় স্বাধীনকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০শ্যাযা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা স্বীকার করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘মৃত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।’
117
সুনামগঞ্জের মাইজবাড়ি গ্রামে ট্রাক চাপায় স্বাধীন মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাইজবাড়ি গ্রামের মাঠ থেকে ফুটবল খেলা শেষে বাড়ি ফিরছিল কয়েকজন শিশু। এসময় মাটি ভর্তি একটি ট্রাক মাঠের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় স্বাধীনকে চাপা দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০শ্যাযা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘মৃত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।’