• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ কুলাউড়ার ভাটেরায় ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ফরহাদ পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’

সিলেটের গোয়াইনঘাটে শতাধিক লোকের জামায়াতে ইসলামীতে যোগদান

Reporter Name / ৬২৯ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

217

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শতাধিক লোক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার  বিকালে উপজেলার বারহালে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে  তারা বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেন।। পরে সিলেট-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ জয়নাল আবেদীন  ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান ।তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাষ্টার আবুল হোসেন  বলেন, “বিভিন্ন দলের ১০০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

‌যোগদানকৃতরা বলেন আমরা ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়া‌তে যোগদান করেছি।”

উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ জয়নাল আবেদীন বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী  একটি ন্যায়,ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চায়। আর এই আলোকে আমরা কাজ করছি । তিনি আরও বলেন আমি আপনাদের এই মাটির সন্তান।আমার এই জনপদকে আমি একটি কল‍্যানমূলক জনপদ হিসাবে গড়ে তুলতে চাই।

এলাকার মুরুব্বি তবারক আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ,গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মন্জুর আহমেদ,সিলেট মহানগর জামায়াতের শাহপরান থানা পশ্চিমের প্রচার সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা শিবিরের সাবেক সভাপতি আহমদ আল মাসুদ,বর্তমান সভাপতি তারেক আহমদ সহ নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd