• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল, প্রশিক্ষণেও কড়া বিধিনিষেধ ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে বাংলাদেশি নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নই: স্পিকার সিলেট ওসমানীতে মেডিকেল অফিসার হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি কুলাউড়ায় ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর…

টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত

Reporter Name / ২৬৮ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

164

সুনামগঞ্জের পর্যটনস্পট টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পর্যটকবাহী একটি বাস উল্টে খাদে পড়েছে। এতে এক নারী ও তার মেয়ের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও ১০ জন।

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী জানান।

নিহতরা হলেন- রাজধানী ঢাকায় কদমতলি এলাকায় বাসিন্দা ৩৭ বছর বয়সী মনজুরা আক্তার ও তার মেয়ে ১০ বছর বয়সী আয়েশা সিদ্দিকা।

আহতদের জয়কলস হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী বলেন, “তারা টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ঢাকা থেকে সুনামগঞ্জে আসছিলেন।

“পথে যাত্রী ‘সেজুতি ট্রাভেলেস’ এর বাসটি সুনামগঞ্জের পাগলা বাজারে এসে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে মা ও মেয়ে নিহত হয়েছেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd