• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল, প্রশিক্ষণেও কড়া বিধিনিষেধ ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে বাংলাদেশি নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নই: স্পিকার সিলেট ওসমানীতে মেডিকেল অফিসার হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি কুলাউড়ায় ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর…

দোয়ারাবাজারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে জখম, যুবক আটক

Reporter Name / ৩১৬ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

168

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুননগর গ্রামে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে এক যুবক। পরে স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুননগর গ্রামের আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (২২) দীর্ঘদিন ধরে করিমপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে ও হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সুরমা আক্তার (১৫)-এর প্রতি প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিশোরীটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে এবং সুরমা আক্তারের ভাই হাবিবুর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২ টার সময় হাবিবুর রহমান ধারালো বটি দা নিয়ে নতুননগর গ্রামের আব্দুল মালিক মিয়ার বাড়িতে প্রবেশ করে সুরমাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

চিৎকার শুনে বাড়ির লোকজন ও আশপাশের মানুষ ছুটে এসে সুরমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন এবং পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, মেয়েটির শরীরের হাত ও পায়ে অন্তত আটটিরও বেশি কোপের চিহ্ন রয়েছে।

এ সময় স্থানীয়রা অভিযুক্ত হাবিবুর রহমানকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই মোখলেছুর রহমান ও এএসআই আব্দুল আহাদ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেফতার ও তার ব্যবহৃত বটি দা উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সুরমা আক্তার তার বান্ধবী লাইজা আক্তার ও তুলনা আক্তারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। রাতের বেলা বাড়ির এক সদস্য বাইরে যাওয়ার জন্য দরজা খোলার সঙ্গে সঙ্গেই হাবিবুর রহমান ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত হাবিবুর রহমানকে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীর সহায়তায় আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd