• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি সেই পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে ৭ দিনের আল্টিমেটাম কোম্পানীগঞ্জের সাধারণ নাগরিকদের

Reporter Name / ৭৬০ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

494

 

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারী সচলের দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম সাধারণ নাগরিকের।

রোববার ২২শে জুন সকাল ১১ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের শহিদ মিনার প্রাঙ্গনে পাথর কোয়ারী বন্ধ ঘোষণার প্রতিবাদে সাধারণ নাগরিকদের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন সাংবাদিক মঈন উদ্দিন মিলন, ছাত্রনেতা হুমায়ুন রশিদ হুমন, আদনান সোহাগ, লিটন মাহমুদ খাঁন, মাহমুদুল হাসান নাঈম, মুরসালিন, মুফতী জাকির আহমদ,আল-আমীন সারওয়ার।

এছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমান, ইছাকলস ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, ব্যবসায়ী মুর্শেদ আলম, শ্রমিক নেতা আল-আমিন সহ উপজেলার ছাত্র-শ্রমিক ও ব্যবসায়ীবৃন্দ।

এসময় মাহমুদুল হাসান নাঈম বলেন পরিবেশের দোহাই দিয়ে দীর্ঘদিন যাবৎ পাথর কোয়ারী বন্ধ থাকায় মানবেতর জীবন পার করছে শ্রমিকরা, ব্যবসায়ীরা হয়ে গেছেন দেউলিয়া। তাই সাধারণ নাগরিক এখন নির্বাচনের আগেই পাথর কোয়ারী সচল চায়।

হুমায়ুন রশিদ হুমন বলেন পাথর কোয়ারী অচল থাকায় অনেকেই ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন। আগামী ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়ে ইউএনও বরাবর স্মারকলিপি দিয়েছি। যদি আশানুরূপ ফলাফল না আসে তবে কোম্পানীগঞ্জের নাগরিকরা মহাসড়ক অচল করে আন্দোলন করবে।

ব্যবসায়ী মুর্শেদ আলম বলেন পাশ্ববর্তী দেশ ভারতে ডিনেমাইট দিয়ে পাথর উত্তোলন করলে পরিবেশ নষ্ট হয়না কিন্তু আমাদের দেশে পাথর কোয়ারী (নদী) থেকে পাথর উত্তোলন করলে পরিবেশ নষ্ট হয়না। অন্যদিনে ষ্টোন ত্রুাশার মিলে বিদ্যুৎ অফিস কতৃক বৈধভাবে বিদ্যুৎ লাইন সংযোগ দিলেও তা অবৈধ বলে অভিযান দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এখন আমরা কোথায় যাবো তার দিশা পাচ্ছিনা।

সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন বলেন আমার বাড়ি জৈন্তায় আমি শ্রমিকদের আর্তনাদ বুঝি আর উপদেষ্টারা ঢাকায় থাকেন। সফরে এসে কোয়ারী পরিদর্শন করে তিনি শ্রমিক ও মেহনতী মানুষের কথা কি বুঝবেন। সুতরাং পরিবেশের দোহাই দিয়ে বন্ধ থাকা পাথর কোয়ারী নির্বাচনের আগেই সচল চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd