• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

বড়লেখার উন্নয়নে নিসচা’র ১১ দফা: ইশতেহারে অন্তর্ভুক্তির আশ্বাস জামায়াত প্রার্থীর

Reporter Name / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

280

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সার্বিক উন্নয়ন ও নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে ১১ দফা দাবি উত্থাপন করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সাথে এক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরা হয়।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের সঞ্চালনায় সভায় সংগঠনের পক্ষ থেকে ১১ দফা সংবলিত ইশতেহার উপস্থাপন করেন সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম বলেন, নিসচা’র উত্থাপিত ১১ দফা দাবি অত্যন্ত যৌক্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট। একটি আধুনিক ও নিরাপদ বড়লেখা গড়তে এই দাবিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি নির্বাচিত হলে আমার নির্বাচনী ইশতেহারে এই দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করব এবং তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, প্রেসক্লাব বড়লেখার সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান ও ব্যবসায়ী কামাল হোসেন।

নিসচা নেতৃবৃন্দ জানান, জনস্বার্থে নিরাপদ সড়ক ও আধুনিক বড়লেখা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এই উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যান্য প্রার্থীদের সাথেও এই ১১ দফা দাবি নিয়ে মতবিনিময়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তারা আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো জনস্বার্থের এই দাবিগুলোকে গুরুত্বের সাথে গ্রহণ করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, সহ-সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মানিনুর ইসলাম মাহিন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ এবং সদস্য এমরান আহমদ, শাকিল আহমদ, রাহেল আহমদ ও উবায়দুল্লাহ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, নিসচা’র এই ১১ দফা দাবি বাস্তবায়িত হলে বড়লেখা উপজেলার যোগাযোগ ব্যবস্থা, যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd