• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

বড়লেখা সীমান্তে পুশইনকৃত ২ রোহিঙ্গাকে ক্যাম্প ও বাংলাদেশিকে বাড়ি পাঠাল পুলিশ

Reporter Name / ২৩৫ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

191

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়াইল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনকৃত দুই রোহিঙ্গা নাগরিককে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। একই সাথে, তৃতীয় লিঙ্গের এক বাংলাদেশি নাগরিককে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করেছে বড়লেখা থানা পুলিশ। এই ঘটনাটি গত শুক্র ও শনিবারের মধ্যবর্তী সময়ে ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিজিবির লাতু সীমান্ত ফাঁড়ির টহলদল বড়াইল সীমান্ত এলাকা থেকে দুই রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি নাগরিককে আটক করে। পরে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

পুশইনকৃত রোহিঙ্গা নাগরিকরা হলেন কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. হোসেনের ছেলে মো. রহিম উল্লাহ (২২) এবং ছলিমুল্লাহর মেয়ে রোকেয়া মমতাজ (১৯)।

অন্যদিকে, তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিক ফরহাদ হোসেন (৩১) গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার কুমুন গ্রামের আব্দুস সামাদের ছেলে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি কর্তৃক জিডি মূলে হস্তান্তরকৃত দুই রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি নাগরিককে থানা হেফাজতে রাখা হয়েছিল। শনিবার রাতে পুলিশ পাহারায় দুই রোহিঙ্গাকে কক্সবাজারের সংশ্লিষ্ট শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়। রোববার দুপুরে তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিক ফরহাদ হোসেনকে তার ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং বিএসএফ কর্তৃক বাংলাদেশি ভূখণ্ডে পুশইনের বিষয়টি আবারও সামনে নিয়ে এলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd