• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন দ্রুত সেরে উঠছেন নেইমার, প্রথম ম্যাচ থেকেই পাওয়ার আশা কোচের কৃষকের ধান সংগ্রহ সিন্ডিকেটের পকেটে, সরকারি গুদামে চলছে কার্ড বাণিজ্য জ্বালানি সংকট দেখিয়ে শাবির বাসের তিন ট্রিপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সিলেটসহ সারা দেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার

Reporter Name / ৮৮ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

140

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান এসব পেট্রোল জব্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে পেট্রোল মজুত রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল এবং তেল বিক্রির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় পেট্রোলিয়ামে আইন, ২০১৬ অনুযায়ী অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জ্বালানি তেলের সংকট সৃষ্টির পর জাহান বিভিন্ন পাম্প থেকে অবৈধভাবে পেট্রোল মজুত করতে শুরু করেন এবং তার ছেলে এরশাদুল হক বাজারে চড়া দামে বিক্রি করেন। তিনি প্রতি লিটার পেট্রোল ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করে আসছিলেন। কখনো কখনো ৩০০ টাকা লিটারও বিক্রি করেছেন।

অভিযান চলাকালে জাহান ও এরশাদুল কেউ উপস্থিত ছিলেন না। জাহানের ছোট ছেলে হারুনুর রশিদ জরিমানার অর্থ পরিশোধ করেন।

এদিকে হারুনুর রশিদ দাবি করেন, ‘আমার বাবা বিএনপির রাজনীতি করেন। বড় ভাই আওয়ামী লীগের রাজনীতি করতেন। কিন্তু তিনি এখন বাজারে তেলের ব্যবসা করেন। আমাদের বাড়িতে তিনটি মোটরসাইকেল আছে, এই পেট্রোল আমাদের নিজস্ব মোটরসাইকেলে ব্যবহারের জন্য রাখা হয়েছিল’।

তবে নিজেদের মোটরসাইকেলের জন্য বসতবাড়িতে ড্রামে করে তেল সংরক্ষণ প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেননি হারুন।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, এরশাদুল যুবলীগ নেতা ছিলেন। তবে তার পদ জানাতে পারেননি তারা।

এ ব্যাপারে রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। যদিও বিষয়টি তার ব্যক্তিগত…তার ছেলে নাকি তেল ব্যবসার সঙ্গে জড়িত। আমরা সাংগঠনিকভাবে তাকে সতর্ক করবো।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান জানান, বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করায় ১০ হাজার জরিমানা ও তেলের ড্রাম জব্দ করা হয়েছে। একইসঙ্গে জড়িতদের সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd