• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

বিশ্বনাথে ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ শুরু

Reporter Name / ২০৯ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

340

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ শুরু হয়েছে। শুক্রবার (২৭ জুন) ব্রাক্ষমুহুর্ত হইতে শ্রীশ্রী জগন্নাথদেবের আবাহন ও পূজার্চ্চনার মাধ্যমে ওই রথযাত্রা মহোৎসব শুরু হয়। আগামী শনিবার (৫ জুলাই) উল্টো রথযাত্রার মাধ্যমে সম্পন্ন হবে ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’। ওই মহোৎসবকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে গ্রহন করা হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বনাথ পৌর শহরে জানাইয়া (মশুল্লা) গ্রামস্থ ‘বিশ্বরূপ মডেল মন্দির’ প্রাঙ্গন থেকে ‘জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদ’র উদ্যোগে ৪র্থ বারের মতো ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ পালন শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনার সাথে বিপুল সংখ্যাক সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহনে অনুষ্ঠিত রথযাত্রার রথ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামে ও খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামে ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব’ পালন করা হয়েছে।

রথযাত্রার রথ পরিক্রমাকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. হিতাংশু শেখর রায়, বিশ্বনাথ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের পরিচালক রমা কান্ত দে প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া ‘শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ও বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ ‘শ্রীশ্রী শনি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান’ উপলক্ষ্যে শিশু-কিশোরদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।

শ্রীশ্রী শনি মন্দির পরিচালনা কমিটির সভাপতি মলয় সোম চৌধুরী ও সংগঠক একান্ত তালুকদার তুষারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে। বক্তব্য রাখেন শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি বিজয় দেব, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd