• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

মোংলায় সবুজ সাথী সম্মাননা প্রদান

Reporter Name / ৬২৯ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

171

 

শেখ রাসেল
বাগেরহাটে জেলা প্রতিনিধি

বুদ্ধিমান প্রাণী হিসেবে আমাদের টিকে থাকার জন্য উচিত হবে পৃথিবীর সকল প্রাণ-প্রকৃতি সংরক্ষণ করা। কোন সৃষ্টি যেন হারিয়ে না যায়। আমাদের নিজেদের প্রয়োজনে উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণ জরুরি। সৃষ্টির শুরু থেকেই মানুষ ছিলো প্রকৃতিনির্ভর জীব। মহাপ্রাণ সুন্দরবনসহ উপকূলের প্রাণ-প্রকৃতি সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও প্রয়াসের কোন বিকল্প নেই। ২৮ মে বুধবার সকালে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপকূলের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় সবুজ সাথী সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত পরিবেশ সমাবেশে বক্তারা একথা বলেন। জলবায়ু ও পরিবেশবাদী জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ পরিবেশ সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার সকাল ১১টায় সবুজ সাথী সম্মাননা উপলক্ষে আয়োজিত পরিবেশ সমাবেশে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। সংবর্ধিত সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। বিশেষ অতিথির বক্তৃতা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সদস্য খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল, সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, মংলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম, বৃক্ষপ্রেমিক সবুজ অভিভাবক সুভাষ চন্দ্র বিশ্বাস ও কবি আফরোজা হীরা। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাণীশান্তা কৃষিজমি রক্ষা আন্দোলনের নেতা বিশ্বজিৎ মন্ডল, ইস্রাফিল বয়াতি, আব্দুর রশিদ হাওলাদার, কমলা সরকার, হাছিব সরদার, মেহেদী হাসান প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন বর্তমান সরকার পরিবেশ-প্রকৃতি সংরক্ষণকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করছে। মোংলা সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকার মধ্যে অবস্থিত হওয়ায় এখানে আইন ও নীতিমালা পরিপন্থী কোন কর্মকান্ড মেনে নেয়া হবেনা। বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে মোংলায় এবছর সবুজ সাথী সম্মাননা প্রদান করা হয় মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানীকে। সবুজ সাথী সম্মাননা প্রাপ্ত সম্মানিত অতিথি প্রফেসর কে এম রব্বানী বলেন বৃক্ষপ্রেম আমাদের সামাজিক শিক্ষা। আমরা মা-বাবা, দদা-দাদীদের কাছ থেকে সহজাতভাবেই এই প্রেম শিখে বড় হয়েছি। উদ্ভিদ রোপনের ক্ষেত্রে আমাদের উচিত পশু-পাখিদের খাবার এবং বাসস্থানের সংস্থান হয় সেদিকে লক্ষ্য রাখা। সভাপতির বক্তব্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল বলেন, পরিবেশ বিপর্যয় মারাত্মক আকার ধারন করলেও বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছেন পরিবেশ সংরক্ষণে অবদান রাখা অনেক মহান ব্যক্তিত্ব। সমাজের সামনে এইসব ভালো উদাহরণসমুহ তুলে ধরতে পারলে পরিবেশ রক্ষায় মানুষ এগিয়ে আসতে উৎসাহিত হবে। মহাপ্রাণ সুন্দরবনসহ উপকূলের প্রাণ-প্রকৃতি সংরক্ষণে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও প্রয়াসের কোন বিকল্প নেই। তিনি সুন্দরব বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করে দেয়ার জোর দাবি জানান।###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd