• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

মৌলভীবাজারে শীতের তীব্রতা বাড়ছে

Reporter Name / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

279

মৌলভীবাজার জেলায় কদিন ধরে শীতের প্রকোপ বেড়েই চলেছে। ভোর থেকেই আকাশ ঢাকা থাকে কুয়াশায়, অনেক সময় দুপুর গড়িয়েও সূর্যের দেখা মেলে না। কনকনে হিমেল হাওয়া যেন প্রকৃতিকে করে তুলেছে স্থবির।

বিশেষ করে জেলার ৯২টি চা বাগানের চা শ্রমিক পরিবারের অবস্থা আরও করুণ। খোলামেলা পরিবেশে বসবাস করায় এই শীত তাদের জন্য হয়ে উঠেছে দুর্বিষহ। নামমাত্র মজুরিতে জীবন চালানো এসব শ্রমিকদের অধিকাংশেরই শীতবস্ত্র নেই। অনেক শিশু এবং বৃদ্ধ পাতলা কাপড়ে ঠক ঠক করে কাঁপছেন।

মঙ্গলবার সকাল ৬টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণে কেন্দ্রের পর্যবেক্ষক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শহরের নিম্ন আয়ের মানুষরাও কম কষ্টে নেই। ভোরে কাজে বের হওয়া, রিকশাচালক, দিনমজুর বা ফুটপাতের দোকানদারদের জন্য এই শীত যেন প্রতিদিন এক যুদ্ধ।

বিভিন্ন স্থানে দেখা গেছে, গ্রাম ও শহরের নিম্ন আয়ের মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

জেলার কয়েকটি চা- বাগানে খোঁজ নিয়ে জানা যায়, সকালে বাগানের পথ পাড়ি দিতে গিয়ে চা শ্রমিকদের ভোগান্তি বাড়ছে। পাতা ভেজা ভোরে কাজ শুরু করতেই হচ্ছে, অথচ অধিকাংশ পরিবারেই নেই পর্যাপ্ত শীতবস্ত্র। শিশু, বৃদ্ধ ও নারী শ্রমিকরা রয়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।

চা শ্রমিক সুনিতা গোয়ালা বলেন, আমাদের ঘরে গরম কাপড় নাই। বাচ্চাগো নিয়া খুব কষ্টে আছি।

দেওড়াছড়া চা বাগানের বৃদ্ধ শ্রমিক মুনি উড়াং বলেন, বয়স হইছে, তারপরও কাজ করতে হয়। কাজ তো থামে না। গরম কাপড় নাই, কষ্ট হয় খুব। সরকার যদি কিছু সহায়তা করতো, ভালো হইত।

এক রিকশাচালক শহরের চৌমুহনা মোড়ে বলেন, ভোরে ঠান্ডা এত বেশি থাকে যে কাঁপাকাঁপা হাতে রিকশা চালাই। কী করব, কাজ না করলে তাদের পেট চলবে না।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, গত কয়েক দিন ধরে শ্রীমঙ্গলে তাপমাত্রা ওঠানামা করছে। গত এক সপ্তাহ থেকে তাপমাত্রা ৯-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মৃদু শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে দিনের বেলা রোদ না থাকায় শীতের তীব্রতা বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd