• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ সিলেটে বিদ‍্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ নগরবাসী জুড়িকে কৃষি হাবে রূপান্তর করা হবে, স্থাপন হবে প্রশিক্ষণ কেন্দ্র আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি আরও ৩৪ শিশু কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের প্রাণহানি আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী সিসিক’র নববর্ষে শোভাযাত্রায় যে প্রত্যয় ব্যক্ত করলেন প্রশাসক সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষবরণে সিলেটে বর্ণিল আয়োজন বাংলা সনের জীবনী বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াত আমিরের সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

শহীদ ও আহত পরিবারের মাঝে শাবিপ্রবি শিবিরের কোরবানির গোশত বিতরণ

Reporter Name / ২৮৭ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

87

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রবিবার (৮ জুন) সন্ধ্যায় শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিলেটে গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও সাংবাদিকসহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন। অনেক পরিবার আহত হয়ে চিকিৎসার খরচসহ নানান আর্থিক সংকটে ভুগছেন। তাদের অনেকেই হতদরিদ্র, যাদের কুরবানির সামর্থ্য নেই। সেই সকল পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য তারেক মনোয়ার বলেন, ‘ঈদ মানুষের জীবনে সম্প্রীতি, সৌহার্দ্য ও সমতার বার্তা নিয়ে আসে। যাদের আত্মত্যাগ আর জীবনের বিনিময়ে আমরা আজকের নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই ভাবনা থেকেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।’

গোশত বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবির সাবেক সভাপতি ইউসুফ হাসান আকন্দ, শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd