• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ হরমুজে দুই জাহাজে ইরানের হামলা বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

শেখ হাসিনাকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

Reporter Name / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

110
গ্রেপ্তারি পরোয়ানা জারি সত্ত্বেও পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আগামী ২৪ জুন আত্মসমর্পণ করতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৭ জুন) জাতীয় দৈনিকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পিতা. মৃত শেখ মুজিবর রহমান এবং মাতা. মৃত ফজিলাতুন্নেসা, স্বামী. ড. এম. এ ওয়াজেদ মিয়া, টুঙ্গিপাড়া, থানা. টুঙ্গিপাড়া, জেলা. গোপালগঞ্জ, বর্তমান ঠিকানা- সুধা-সদন, বাড়ি নং: ৫৪, রোড নং-৫, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯ এবং আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পিতা. আশরাফ আলি খান, মাতা আকরামুন নেছা, গ্রাম- খারিয়া, থানা দোহার, জেলা. ঢাকা, বর্তমান ঠিকানা- হোল্ডিং নং ১৩৬/১, গেট নং-০৬, মনিপুরি পাড়া, থানা. তেজগাঁও, ডিএমপি, ঢাকা- গণের বিরুদ্ধে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কর্তৃক International Crimes (Tribunals) Act, 1973 এর 9(1) ধারায় দাখিলকৃত ‘ফরমাল চার্জ বিবেচনায় ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী অপরাধসমূহ আমলে গ্রহণ করেছেন এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সত্ত্বেও তারা পলাতক রয়েছেন বা গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেছেন। সেহেতু, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল-১) কার্যপ্রণালী বিধিমালা, ২০১০ (সংশোধিত-২০২৫) এর ৩১ বিধি অনুসারে তাদের আগামী ২৪ জুন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া গেল। অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচারকার্য সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd