• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু দেশের জন্য কথা না বললে ইলিয়াস আলী গুম হতেন না: পানিসম্পদ মন্ত্রী মোগলাবাজার থানা পু‌লিশ কর্তৃক অবৈধ ভারতীয় ১৪‌টি মহিষসহ ০৩ (‌তিন) জন গ্রেফতার: জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন এসএমপি ডিবির অভিযানে ০১ (এক)টি চোরাইকৃত মোটরসাইকেলসহ একজন গ্রেফতারঃ সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ

সালুটিকরে মানববন্ধনঃগোয়াইনঘাট সড়ক কাজ শেষ না করলে কঠোর কর্মসুচীর হুশিয়ারী

Reporter Name / ৩৯৫ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

94

সালুটিকর-গোয়াইনঘাট রোডের কাজ অবিলম্বে পুনরায় শুরু করে আগামী ২৪দিনের মধ্যে সমাপ্তী না করতে পারলে কঠোর কর্মসুচীর হুশিয়ারী দিয়েছেন এলাকা বাসী।

আজ শনিবার,সালুটিকরে আয়োজিত প্রতিবাদী এক মানববন্ধনে বক্তারা এই হুশিয়ারী দেন। বক্তাগণ বলেন, ২৭ কোটি টাকা ব্যয়ে মেরামতাধীন সালুটিকর-তোয়াকুল -বঙ্গবীর-গোয়াইনঘাট রোডের কাজ শুরুর প্রায় কয়েক বছর হয়ে গেছে। কিন্তু সন্তোষ্টজনক কোন অগ্রগতি নেই। জন সাধারণের জিজ্ঞেসা যে, সালুটিকর থেকে বঙ্গবীর ২০ কিলোমিটার রাস্তা আর সি সি ঢালাই করতে কত বছর লাগে? প্রায় মাসে কাজ বন্ধ থাকে। এদিকে, কাজের মান খুবই নিম্ন মানের। ৫০ বছর মেয়াদী মান সম্পন্ন টেকসই কাজ হওয়ার কথা। অথচ,কাজের ঢালাই এখনই উঠে যাচ্ছে। একটি বারের জন্যেও প্রকল্প পরিচালক কাজ পরিদর্শনে এখানে আসেন নি। এদিকে,খানা খন্দে ভরা সড়কটি। ফলে সড়কে ভোগান্তি ও ঝুঁকি নিয়ে স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র/ছাত্রী গাড়ি চালক ও যাগ্রী সাধারণকে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন থেকে চলছে এই অবর্ণনীয় দূর্ভোগ। মানুষের ধৈর্যের সীমা ভেঙ্গে গেছে।

বক্তারা প্রকল্প পরিচালক,এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী,গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলীকে অপসারণ এবং দিলওয়ার নামে বরিশালের ঠিকাদার এবং সাব ঠিকাদার ফয়সল কে আইনের আওতায় এনে গ্রেফতারের দাবী জানান।

গোয়াইনঘাট পেশাজীবী পরিষদের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক লুৎফুর রহমান ও মাষ্টার শামসুজ্জামানের পরিচালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট-৪ সম্ভাব্য এম পি পদপ্রার্থী আব্দুল হাকিম চৌধুরী, বিশিষ্ট আইনজীবী জমিয়ত ইসলাম, সিলেট-৪ এর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সেক্রেটারী আনোয়ার হোসাইন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সহ- সভাপতি মাষ্টার বুরহান উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বি এন পি সেক্রেটারী জসিম উদ্দিন, পশ্চিম জাফলং ইউ/পি সাবেক চেয়ারম্যান এম এ রহিম, তোয়াকুল মাদ্রাসার মাওলানা নজরুল ইসলাম দেওবন্দী, শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুরুল আমিন হেলালী, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম, সালুটিকর জাগ্রত জনতা সংগঠনের সভাপতি মাওলানা রফীক আহমদ মহল্লী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন,বি এন পি নেতা ইব্রাহীম আলী, সাংবাদিক হেলাল আহমদ বাদশা,সাংবাদিক ইসলাম আলী, যুবনেতা জিয়া উদ্দিন, সাংবাদিক হারুন আহমদ, মতিউর রহমান, এস এম জিয়াউল হক জিয়া, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মালেক আহমদ,আজির উদ্দিন মেম্বার, বি এন পি নেতা মোহাম্মদ আলী, এডভোকের মোবারক হোসেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের মুনাইম, ছাত্রনেতা ফখরুল ইসলাম, রিয়াজ উদ্দিন বাবুল, মাওলানা সাইদুর রহমান, অন লাইন মিডিয়া কর্মী পাবেল আহমদ, জামায়াত নেতা ইদ্রিস আলী,সালুটিকর বাজারের ব্যবসায়ী সালুটিকর বাজার জামায়াত ইউনিটের সভাপতি আনা মিয়া,জামায়াত নেতা হাজী আব্দুল মুহিত মাসুদ, বেলাল উদ্দিন, জসিম উদ্দিন, মাষ্টার আব্দুর রউফ, ব্যবসায়ী শওকত আলী, ফখরুল ইসলাম, আমিনুল হক, রুবেল আহমদ,নুরুল আলম, ছালিক আহমদ সাদী,মাসুক আহমদ, মোশাহিদ আলী, মন্জুর আহমদ, বদরুল ইসলাম, মিনহাজ হোসেন, জাহেদ ইকবাল, তানিম, শামসুজ্জামান দীপন, শফিউল আলম অপু, সুমন, জাকারিয়া আহমদ, মতিউর রহমান, মাষ্টার ফয়সল আহমদ, আহসান কবির, উস্তার আলী, ছালিক আহমদ, ফয়েজ আহমদ, রাসেল আহমদ, শরীফ উদ্দিন, ইমাম উদ্দিন, মনসুর আহমদ, আমিনুর রশীদ, আব্দুল ওয়াদুদ, রায়হান আহমদ, কয়েছ আহমদ, ওলিউর রহমান, ইসমাইল আলী,জামাল আহমদ, আব্দুল গনি, কুতুব উদ্দিন,শ্রমিক নেতা আনছার আলী,আব্দুল গনি মঙ্গল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd