• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ সিলেটে বিদ‍্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ নগরবাসী জুড়িকে কৃষি হাবে রূপান্তর করা হবে, স্থাপন হবে প্রশিক্ষণ কেন্দ্র আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি আরও ৩৪ শিশু কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের প্রাণহানি আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী সিসিক’র নববর্ষে শোভাযাত্রায় যে প্রত্যয় ব্যক্ত করলেন প্রশাসক সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষবরণে সিলেটে বর্ণিল আয়োজন বাংলা সনের জীবনী বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াত আমিরের সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

সাহিত্য সংস্কৃতির বিকাশে শহীদ জিয়া যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন: খন্দকার মুক্তাদির

Reporter Name / ১৯৭ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

76

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন সুরুচিসম্পন্ন ইসলামী এবং বাংলাদেশি সংস্কৃতিকে ধারণ এবং লালনকারী রাষ্ট্রপ্রধান। সংস্কৃতি হলো মানুষের জ্ঞান, আচার-আচরণ, বিশ্বাস, রীতিনীতি, নীতিবোধ, চিরাচরিত প্রথা, সমষ্টিগত মনোভাব, সামাজিক প্রতিষ্ঠান এবং অর্জিত সুকুমার বৃত্তি ও কীর্তিকর্মের সমষ্টি। জিয়াউর রহমান উপলব্ধি করেন সংস্কৃতির মাধ্যমে একটি জাতির মনন ও রুচির বহিঃপ্রকাশ ঘটে। তিনি বিদেশী অপসংস্কৃতির রুখতে এবং দেশীয় সাহিত্য সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।

শনিবার (২১ জুন) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, দেশে সুস্থ রাজনীতির ধারা প্রবাহিত করতে তরুণ প্রজন্মকে শহীদ জিয়ার জীবনদর্শন ও বাংলাদেশী জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা দিতে বিভিন্ন স্মারক প্রকাশনার বিকল্প নেই। দেশের সাহিত্যাঙ্গনে জাতীয়তাবাদী লেখিয়ে বন্ধুদের বিচরণ বৃদ্ধি করতে হবে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে।

বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পরিচালনার জন্য ১৯৭৮ সালের ৬ জুন জিয়াউর রহমান ‘দি বাংলা একাডেমি অর্ডিন্যান্স, ১৯৭৮’ অধ্যাদেশ জারি করেন যা এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জিয়াউর রহমান প্রথম শিক্ষা ও সংস্কৃতিসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা পদক’ প্রবর্তন করেন।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেনের সভাপতিত্বে এবং কমল সাহিত্য পরিষদ সিলেট এর সভাপতি সাজন আহমদ সাজুরর সঞ্চালনায় মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম।

আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান, শাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোঃ আতিকুল হক, সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ, মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা.আব্দুল মজিদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মুহিত চৌধুরী,অধ্যাপক বাছিত ইবনে হাবিব, মুসলিম সাহিত্য সংসদের সহ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, কবি ছয়ফুল আলম পারুল,কবি নাজমুল আনসারী, কলামিস্ট মাওলানা শামসীর হারুনুর রশীদ ও কবি শফিকুল ইসলাম সোহাগ।

উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুরশেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, মহানগর প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার ও দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার এমজেএইচ জামিল, সৈয়দ লোকমানুজ্জামান, কৃষিবিদ জামিল আহমদ, বিএনপি নেতা শেখ লিমনুজ্জামান লিমন, মইনুল ইসলাম, লুৎফর রহমান, আবুদল্লাহ শফি সাহেদ, সাইদ মাহমুদ ওয়াদুদ, মুহিবুর রহমান মুহিব, মশিউর রহমান সায়েম, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, তসির আলী, সৈয়দ রাজন আহমদ, আলী আকবর রাজন, মুস্তাফিজুর রহমান, কৃষিবিদ শরিফুল ইসলাম জুনায়েদ, কবি জগলুল হক, ছড়াকার ছাদির হোসেন, প্রকাশক জসিম উদ্দিন, রুবেল আহমদ, কবি হামিদা আব্বাসী, কবি রিপন মিয়া, কবি ফাতেহা বেগম, কবি কামাল আহমদ, কবি সাজ্জাদ আহমদ সাজু ও গীতিকার বাহার উদ্দিন বাহার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন কবি মাজহারুল ইসমান মেনন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd