• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

সিলেটে অবৈধ বালু-পাথরবাহী ৪টি নৌকা আটক করলেব স্থানীয়রা

Reporter Name / ২৯০ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

105

নাহিম মিয়া- স্টাফ রিপোর্টারঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করার সময় চারটি নৌকা আটক করেছেন স্থানীয়রা।
শনিবার (১৪ জুন) গভীর রাতে ধলাই সেতু এলাকা থেকে নৌকাগুলো আটক করে তারা থানাপুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই সাদা পাথর থেকে বালু ও পাথর লুটপাট হচ্ছে। নদীপথে সুনামগঞ্জ থেকে বড় বড় স্টিল নৌকায় এসব পাথর-বালু লুট হচ্ছে। এই অবৈধ কার্যক্রম চললেও প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ করছেন স্থানীয়রা। ফলে এলাকার সচেতন বাসিন্দারা নিজেরাই এসব অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, ‘আটক করা নৌকাগুলোর মালিকদের শনাক্ত করা সম্ভব হয়নি। এসব নৌকায় কিছু বালু ছিল। বর্তমানে নৌকাগুলো পুলিশের হেফাজতে রয়েছে।’

এর একদিন আগে, শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় ধলাই নদে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত টাস্কফোর্স অভিযানে পাঁচজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং ৩৮টি অবৈধ নৌকা ধ্বংস করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুননাহার। অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd