• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

সিলেটে চিকিৎসা দিচ্ছেন বাবুর্চি!

Reporter Name / ২০১ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

344

কাজ তার রান্নাবান্না। তাও আবার বাবুর্চি নয়, সহকারী বাবুর্চি। কিন্তু রান্না-বান্না ছেড়ে এখন তিনি রীতিমতো চিকিৎসা দিচ্ছেন। তাও আবার সরকারি হাসপাতালে!

সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছেন বাবুর্চি। জনবল সংকটের অজুহাতে বাবুর্চিকে মানুষের চিকিৎসা কাজে নিয়োজিত রাখায় কর্তৃপক্ষের এমন উদাসিন আচরণ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে উপজেলাজুড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জনবল না থাকায় সহকারী বাবুর্চিকে ওয়ার্ডবয়ের দায়িত্ব দেয়া হয়েছে। গুরুত্বপূর্ন এমন কাজে অদক্ষ মানুষ নিয়োগের বিষয়ে তারা কোন সদুত্তর দিতে পারেন নি।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন সময় নানা ঘটনা নিয়ে আলোচনায় থাকে। কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা, রোগীদের নিন্ম মানের খাবার সরবরাহসহ নানা ঘটনায় একাধিকবার সাংবাদ মাধ্যমে আসলেও থামছে না এসব ঘটনা।

এসব ঘটনায় কার্যত কোন ব্যবস্থা গ্রহন না করায় ইচ্ছা মতো চলছে হাসপাতালের সেবা কার্যক্রম। সঠিক ভাবে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া নিয়ে সেবা গ্রহীতাদের অভিযোগ থাকলেও বাবুর্জি দিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করায় আবারও সমালোচনার সৃষ্টি হয়েছে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে।

গত সোমবার (১৬ জুন) বিকেলে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা একাধিক রোগীদের ওয়ার্ড বয়ের সেবা দিয়েছে হাসপাতালের সহকারী বাবুর্চি সুফি মিয়া। এসময় পাশে বসা ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনোতোষ রঞ্জন চন্দ। তিনি চেয়ারে বসে বাবুর্চির ব্যান্ডেজ লাগানো দেখছিলেন। বাবুর্চি দিয়ে ওয়ার্ড বয়ের কাজ করানোর কথা স্বিকার করে তিনি বলেন, জনবল সংকট থাকায় তাদের দিয়ে কাজ করানো হচ্ছে।

হাসপাতালের সহকারী বাবুর্চি সুফি মিয়া বলেন, আমাকে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতে বলা হয়েছে। তাই আমি দ্বায়িত্ব পালন করছি।

এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেপী দাস বলেন, এইটা আসলে আমাদের জনবল সংকটের কারণে হয়ে থাকে। একটি জরুরী বিভাগ পরিচালনা করতে টিম ওয়ার্কের প্রয়োজন হয়। এজন্য আমাদের কিছু রোস্টার ডিউটি অন্যদের দিয়ে করাতে হয়। চিকিৎসা ডাক্তার দেন। সহকারী বাবুর্চি হলেও উনাকে দিয়ে ওয়ার্ড বয়ের করা করানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd