• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

সিলেটে জামায়াত নেতা শিহাব হত্যা মামলায় প্রধান আসামী সহ আটক ২

Reporter Name / ৪১১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

193

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:-সিলেটের কানাইঘাটে চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করার কারণে জামায়াতে ইসলামী এর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর রাজাগঞ্জ ইউনিয়ন সভাপতি

শ্রমিক নেতা শিহাব উদ্দিনকে (৪২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলার এজহারভুক্ত প্রধান আসামি শিব্বির আহমদকে মোমিন খার হাট সদর, ফরিদপুর থেকে ও তার ভাই কামাল আহমদকে গতকাল রাতে সিলেট নগরীর শিবগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল আউয়াল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৭ মে রাতের আঁধারে কানাইঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ শিহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ২৮মে বিকালে কানাইঘাট থানায় মামলা করেন নিহতের স্ত্রী হেপী বেগম। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আর ৪/৫ জনকে আসামি করা হয়েছে৷ মামলার আসামীরা হলেন খালপার গ্রামের ইসলাম উদ্দিন (বগলাই) এর চার ছেলে শিব্বির আহমদ (২৭), মোঃ শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩) ও কামাল আহমদ (৩৯), খালপার গ্রামের মৃত আনফর আলীর ছেলে লুৎফুর রহমান (৪৮) এবং অজ্ঞাতনামা ৪/৫জন। শিহাব হত্যার পর আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ নানা শ্রেণী পেশার মানুষ গত ১ সপ্তাহ থেকে লাগাতার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন করে যাচ্ছেন। ঘটনার ৮ দিন পর অভিযুক্ত পাঁচ আসামির মধ্যে প্রধান আসামি শিব্বির ও ভাই কামাল আজ পুলিশের জালে আটক হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd