• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ সিলেটে বিদ‍্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ নগরবাসী জুড়িকে কৃষি হাবে রূপান্তর করা হবে, স্থাপন হবে প্রশিক্ষণ কেন্দ্র আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি আরও ৩৪ শিশু কোম্পানীগঞ্জে বালু-পাথর তুলতে গিয়ে শ্রমিকের প্রাণহানি আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী সিসিক’র নববর্ষে শোভাযাত্রায় যে প্রত্যয় ব্যক্ত করলেন প্রশাসক সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্ষবরণে সিলেটে বর্ণিল আয়োজন বাংলা সনের জীবনী বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জামায়াত আমিরের সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ সিলেটে বর্ষবরণের নানা আয়োজন, চলছে প্রস্তুতি যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ হজ পালনে ‘হজ ভিসা’ বাধ্যতামূলক করল সৌদি আরব

সিলেটে পর্যটনকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা স্থানীয় প্রশাসনের

Reporter Name / ২৪৫ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

82

সিলেটের পর্যটন স্পটে পর্যটকদের যেতে বাধা দেয়ার ঘটনা যমুনা টেলিভিশনে প্রচারের পর উৎমাছড়া পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন। এ সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা দেন তারা। সেইসাথে, পর্যটকদের নির্বিঘ্নে উৎমাছড়ায় যাওয়ার আহ্বানও জানান তারা।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার ও কোম্পানিগঞ্জ থানার ওসি ওযায়ের মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন।

অপরদিকে, স্থানীয়রা কর্মকর্তারা জানান, যারা পর্যটকদের বাধা দিয়েছে তারা এলাকার সর্বমহলের সাথে পরামর্শ করেনি। তারা একটি বিশেষ গোষ্ঠী এবং নিজ উদ্যোগেই তারা এই কাজটি করেছে।

এর আগে, গত রোববার (৮ জুন) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চরারবাজার এলাকার উৎমাছড়া পর্যটনকেন্দ্রে পর্যটকদের বাধা প্রদান করেন স্থানীয় কিছু লোকজন। এ সময়, ভ্রমণে আসা পর্যটকদের উৎমাছড়া পর্যটনকেন্দ্রে না যাওয়ার অনুরোধ করে কিছু মানুষ পর্যটকদের বলেন, আজ যারা উৎমাছড়াতে এসেছেন আপনারা আর কখনও আসবেন না এবং আপনাদের বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনসহ সবাইকে এখানে আসতে নিষেধ করবেন।

এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। যার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এলাকাটি পরিদর্শন করেন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd