• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

Reporter Name / ৮৬৩ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

416

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:-সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ জুন) ভোররাত সাড়ে তিনটার দিকে হাসপাতালটিতে শিশুরোগীকে নিয়ে আসা অভিভাবকদের সঙ্গে এমন আচরণ করেন ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও নিরাপত্তা কর্মীরা।

সিলেট মহানগরের পায়রা এলাকার বাসিন্দা তানজিল হোসেন জানান- তার দেড় বছর বয়সী শিশুর ভোররাতে হঠাৎ বমি শুরু হয়। সাড়ে তিনটার দিকে তিনি উইমেন্স মেডিকেল কলেজে নিয়ে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার বাবা অ‍্যাডভোকেট আতাউর রহমানসহ পরিবারের সদস্যরা। তারা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে ঘুমন্ত অবস্থায় পান। এ সময় নিরাপত্তা কর্মীদের মাধ্যমে তারা ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে জাগাতে গেলে তিনি বিরক্ত হয়ে উঠেন এবং অভিভাবকদের সঙ্গে প্রথম থেকেই অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। বিষয়টি নিয়ে অ‍্যাড. আতাউর রহমানের দিকে চরম অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। একপর্যায়ে সিকিউরিটি গার্ডদের ডেকে তিনি রোগীর স্বজনদের ইমার্জেন্সি বিভাগ থেকে বের করে দেন। এসময় রোগীর অভিভাবকরা জোরালো প্রতিবাদ করলে। ওই চিকিৎসকের নির্দেশে নিরাপত্তাকর্মীরা মারমুখি হয়ে উঠেন এবং অ‍্যাড. আতাউর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এ বিষয়ে তানজিল হাসান সংবাদ সম্মেলন ও মামলা করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd