• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি সেই পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব আল্লামা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

সিলেট মহানগর শাহপরান পশ্চিম থানা জামায়াতের সহযোগি সদস্য সম্মেলন

Reporter Name / ৫৭৩ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

269
অন্তর্বর্তী সরকারকে সিলেটের উন্নয়নে বিশেষ দৃষ্টি রাখতে হবে–মাওলানা হাবিবুর রহমান
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- আমরা সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই। প্রবাসী অধ্যুষিত অর্থনৈতিক সম্ভাবনাময় অঞ্চল হলেও বিভিন্ন দিক থেকে সিলেটের পিছিয়ে থাকা দুঃখজনক। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সিলেটের প্রতিনিধি না থাকা আমাদের জন্য হতাশার। বিষয়টি সরকারের বিবেচনায় নিতে হবে। সিলেটের উন্নয়নে বিশেষ দৃষ্টি দিতে হবে। সম্মিলিতভাবে আমরা আধুনিক সিলেট গড়তে চাই।
তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র করেছে। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালিয়েছে। কিন্তু জামায়াত স্বমহিমায় দেশের রাজনীতিতে সক্রিয় থাকলেও ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের রাজনীতি করলে ইতিহাস কাউকে ক্ষমা করবেনা। এই দেশটা আমাদের, আমরাই দেশকে সাজাবো। এজন্য জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। সকল কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে প্রাধান্য দিতে হবে।
তিনি রোববার (২৫ মে) রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে সহযোগি সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা আমীর মুহাম্মদ শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় মেন্দিবাগস্থ একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চল টীমের সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন। দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহপরান পশ্চিম থানা থানা নায়েবে আমীর আব্দুর রব, সহকারী সেক্রেটারি সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, মাওলানা আহমদ হোসাইন, জামায়াত নেতা এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, জাবেদ আহমদ, আহমদ আল মাসউদ ওআক্কাস আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd