• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

সিলেট ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান জয়নুল

Reporter Name / ২৪১ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

237

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন, জাতীয় ছাত্রসমাজ সিলেট জেলার সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য ও মাল্টা প্রবাসী জয়নুল আবেদীন জয়নাল।
জয়নুল বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেখেরগাঁও (সিঙ্গেরকাছ) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কলমদর আলী, মৃত: জুবেদা দম্প্রতির পুত্র। তিনি আজ এ প্রতিবেদকের মুঠোফোনে জানান, আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনে সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন। তিনি বলেন, জনগণের সেবা করতে আমি প্রার্থী হওয়ার ইচ্ছাপুষণ করেছি। মানুষের ব্যাপক সাড়া পাওয়ায় সংসদ সদস্য প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি প্রবাস থেকে আমার নির্বাচনী কাজ ইতিমধ্যে শুরু করেছি। শিগগরিই আমি দেশে ফিরে প্রতিটি মানুষের ঘরে ঘরে যাব ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, দলীয়ভাবে আমাকে দলের নমিনেশন দেয়া হবে বলে জানানো হয়েছে। দলের আশ্বাস পেয়ে আমি দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোাগানকে বুকে ধারণ করে আমি জাতীয় পার্টির রাজনীতি শুরু করি। বাংলাদেশের পল্লী উন্নয়ন অবকাঠামোতে জাতীয় পার্টি চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে দেশের উন্নয়নে শতকরা ৮০ ভাগ অবদান রয়েছে। তাঁর অসমাপ্ত উনন্নয়নকে এগিয়ে নিতে জাতীয় পার্টির বিকল্প নেই।

সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্ঠা আবদুল্লাহ সিদ্দিকী বলেন, এখনও প্রার্থী চুড়ান্ত করা হয়নি তবে সিলেট ২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রবাসী জয়নুল আবেদীন জয়নাল কাজ করে যাচ্ছেন। ৪/৫ দিনের মধ্যে প্রার্থী চুড়ান্ত করবে দলটি।

যুক্তরাজ্য জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আজম আলী বলেন, সিলেট ২ আসনে আমাদের দল থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রবাসী জয়নুল আবেদীন জয়নাল কাজ শুরু করেছেন। কিছু দিনের মধ্যে দলের নেতাকর্মী প্রার্থীর পক্ষে মাঠে কাজ শুরু করবেন।

বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) হাজী সিতাব আলী বলেন, দল থেকে এখনও প্রার্থী চুড়ান্ত হয়নি। দল যাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষে তাজ করব।

বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির একাংশের সভাপতি দাবি করে জয়নাল আবেদীন বলেন, দল যাকে নমিনেশন দিবে আমরা তাঁর পক্ষে কাজ করব। তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন জয়নুল আবেদীন জয়নাল।

বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সভাপতি দাবি করে এম. এ রব বলেন, সিলেট ২ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা কাজ করছেন। কিছু দিনের মধ্যে চুড়ান্তভাবে প্রার্থীও নাম ঘোষনা করা হবে। প্রার্থীরা নাম ঘোষনা হওয়া মাত্র দলের নেতাকর্মীরা মাঠে কাজ শুরু করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd